নেপালের ‘প্রথম’ ওয়ানডে সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৯, ১২:১৪আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১২:২৫

পরশ খাদকার। প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতার কৃতিত্ব অর্জন করলো নেপাল। তৃতীয় ম্যাচে তারা সংযুক্ত আরব আমিরাতকে ৪ উইকেটে হারিয়েছে অধিনায়ক পরশ খাদকারের ঐতিহাসিক সেঞ্চুরির সুবাদে।

নেপালের ক্রিকেটে ইতিহাস হয়ে থাকবে এই ম্যাচ। কারণ সিরিজ জয়ের সঙ্গে দেখা মিলেছে তাদের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ানের। তবে ইতিহাস গড়ার পথটা মোটেও সুখকর ছিলো না।

সোমবার ১-১ ব্যবধানে সমতায় থেকে তৃতীয় ওয়ানডে খেলতে নেমেছিলো তারা। আরব আমিরাতের ছুঁড়ে দেওয়া ২৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে এক পর্যায়ে আরব আমিরাত নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিলো ম্যাচে। ১ উইকেটের বিনিময়ে ৮১ রানে দারুণ শুরুর পর ২৬ ওভারে ১২৯ রান তুলতেই ৪ উইকেট হারায় নেপাল। ওই মুহূর্তে ব্যাট হাতে দলের জন্য বুক চিতিয়ে লড়াই করেন অধিনায়ক খাদকার। তখন দলের প্রয়োজন মিটিয়ে ব্যাটিং করেন ৩৯ ওভার পর্যন্ত। লড়াকু মনোভাবের কারণেই খাদকার হয়ে যান নেপালের ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান। ১০৯ বলে করা ১১৫ রানের ইনিংসে ছিলো ১৫টি চার ও ১ ছক্কা। তার গড়ে দেওয়া মঞ্চে অবশেষে ৪৪.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নেপাল। একই সঙ্গে সিরিজ নিশ্চিত হয় ২-১ ব্যবধানে। ম্যাচসেরা হন নেপাল অধিনায়ক খাদকার। 

/এফআইআর/
সম্পর্কিত
সহজ জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া
শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
সরকার ক্ষমতায় থেকে কেন মবের আশ্রয় নেবে: সংসদে হান্নান মাসউদ
সরকার ক্ষমতায় থেকে কেন মবের আশ্রয় নেবে: সংসদে হান্নান মাসউদ
সুইজারল্যান্ডে ইরান-মার্কিন-কাতার ত্রিপক্ষীয় বৈঠক
সুইজারল্যান্ডে ইরান-মার্কিন-কাতার ত্রিপক্ষীয় বৈঠক
স্থানীয় সরকার নির্বাচনের আগে মক ভোটিং করতে চায় ইসি
স্থানীয় সরকার নির্বাচনের আগে মক ভোটিং করতে চায় ইসি
‘চাঁদাবাজির’ অভিযোগে বিএনপি এমপির ছেলে আটক
‘চাঁদাবাজির’ অভিযোগে বিএনপি এমপির ছেলে আটক
সর্বাধিক পঠিত
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল