চিটাগংয়ের সংগ্রহ ১৭৪ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১৫:১৩আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৫:১৮

চিটাগংয়ের সংগ্রহ ১৭৪ রান বিপিএলে শেষ চারের লড়াইয়ে অবস্থান পোক্ত করতে মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। আজ জিতলেই শেষ চার নিশ্চিত হবে চিটাগংয়ের। এই অবস্থায় টস জিতে ব্যাটিং করে ৫ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে চিটাগং।

চিটাগংয়ের বড় সংগ্রহের মূল কারিগর ছিলেন ডেলপোর্ট ও মুশফিকুর রহিম। ৮৮ রানে ২ উইকেট পড়ে গেলে চাহিদা মেনে ব্যাট করতে থাকেন দুজন। ৫৭ বলে ৭১ রান করেন ডেলপোর্ট। যদিও শুরুর দিকে তিনি খেলছিলেন রয়ে সয়ে। আর অধিনায়ক মুশফিকুর রহিম ছিলেন আগ্রাসী। বিদায় নেওয়ার আগে ২৪ বলে করেন ৪৩ রান।

শেষ ওভারে আলোচিত এই জুটি ভাঙতে বিপিএলে মৌসুমের তৃতীয় হ্যাটট্রিকের কীর্তি গড়েন আন্দ্রে রাসেল। চিটাগংয়ের বড় সংগ্রহ ছাপিয়ে শেষ দিকে আলোচনার কেন্দ্রে চলে আসেন ক্যারিবীয় এই তারকা। শেষ ওভারে প্রথম তিন বলে বিদায় দেন মুশফিকুর রহিম, ডেলপোর্ট ও শানাকাকে। ফলে স্কোর বোর্ড আরও সমৃদ্ধ হতে পারেনি চিটাগংয়ের। ৫ উইকেটে ১৭৪ রানে থামে চিটাগংয়ের ইনিংস।   

/এফআইআর/
সম্পর্কিত
প্রস্তুতি ম্যাচ না থাকাতেই জিম্বাবুয়েতে ব্যাটিং ব্যর্থতা!
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
সর্বশেষ খবর
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক