বিপিএলে এক মৌসুমেই তিন হ্যাটট্রিক!

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
৩০ জানুয়ারি ২০১৯, ১৬:১২আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৬:৩০

আন্দ্রে রাসেল।

বিপিএলে হ্যাটট্রিকের বন্যা বইছে এবার। দুই দিনের ব্যবধানে আরও একটি হ্যাটট্রিক হলো কুড়ি ওভারের এই টুর্নামেন্টে। টুর্নামেন্টের ৫ হ্যাটট্রিকের ৩টিই হলো এবারের আসরে! বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

যদিও প্রথম তিন ওভার খুব একটা ভালো যায়নি এই পেসারের। সেই ক্ষতি ‍তিনি পুষিয়ে দেন শেষ ওভারে। প্রথম তিন বলে তিন উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে তৃতীয়বার হ্যাটট্রিক করার মাইলফলক ছুঁয়েছেন রাসেল। গত বছর সিপিএলে ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পান ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে। এর আগে ২০১৩-১৪ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন।

বিপিএলে হ্যাটট্রিক করতে গিয়ে রাসেল ওভারের প্রথম বলেই ফেরান মুশফিককে। তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন চিটাগং অধিনায়ক। পরের বলে ক্যামেরন ডেলপোর্ট ক্যাচ দেন লং অফে। হ্যাটট্রিকের স্বাদ পেতে ভাগ্যের সহায়তাও পেয়েছেন রাসেল। শ্রীলঙ্কা থেকে উড়ে আসা দাসুন শানাকা পরের বলে স্কুপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিতেই বিপিএলের পঞ্চম হ্যাটট্রিক উপহার দেন তিনি।

বিপিএলে প্রথমবার দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মোহাম্মদ সামি। ২০১৫ সালের আসরে বরিশাল বুলসের পেসার সিলেট স্টার্সের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নিয়েছিলেন আল-আমিন হোসেন। এ বছরই ঢাকা ডায়নামাইটসের স্পিনার আলিস আল ইসলাম রংপুর রাইডার্সের বিপক্ষে মৌসুমের প্রথম হ্যাটট্রিক করেন। চট্টগ্রামে গত সোমবার খুলনার বিপক্ষে হ্যাটট্রিক করে ওয়াহাব রিয়াজ। বিপিএলের এবারের আসরে এটি তৃতীয় হ্যাটট্রিক।

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী