পুরানের বিধ্বংসী ব্যাটিংয়ে সিলেটের ১৮৯ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ২০:২৭ আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২০:২৭

পুরানের বিস্ফোরক ব্যাটিংয়ে বড় সংগ্রহ হয়েছে সিলেটের এই বিপিএলে নিজের সেরা পারফরম্যান্স করলেন নিকোলাস পুরান। তার ৭৬ রানের ব্যাটিং ঝড়ে রাজশাহী কিংসকে ১৯০ রানের লক্ষ্য দিয়েছে সিলেট সিক্সার্স।

চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় সিলেট। সাব্বির রহমানের গতিময় ইনিংসের পর পুরানের ব্যাটে তারা ৫ উইকেটে করে ১৮৯ রান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওভারে একটি করে চার ও ছয়ে দারুণ শুরুর ইঙ্গিত দেন লিটন দাস। কিন্তু ষষ্ঠ বলে ১০ রানে আরাফাত সানির এলবিডাব্লিউ হন সিলেট ওপেনার।

আফিফ হোসেনের সঙ্গে জেসন রয় ৩২ রান যোগ করে বিদায় নেন। ৮ বলে ১৩ রান করে মোস্তাফিজুর রহমানের শিকার হন ইংলিশ ব্যাটসম্যান। এরপর আফিফ ও সাব্বির রহমানের ব্যাটে নিয়ন্ত্রণ ছিল সিলেটের হাতেই। ২৫ বলে দুটি করে চার ও ছয়ে ২৯ রানে আফিফ বিদায় নিলে ভাঙে ৪৬ রানের এই জুটি।

পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন পুরান। সাব্বিরকে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়েন এই উইন্ডিজ ব্যাটসম্যান। ৫৩ রান যোগ করে দুজনে। কিন্তু ১৬তম ওভারে জোড়া ধাক্কা দেন কামরুল ইসলাম রাব্বি। সাব্বির ৩৯ বলে ৪৫ রান করে আউট হন, পরের বলে শূন্য রানে মোহাম্মদ নওয়াজ।

আর কোনও উইকেট হারায়নি সিলেট। শেষ চার ওভারে ৪৮ রান আসে পুরান ও অলক কাপালির ব্যাটে। মাত্র ১০ বল খেলে ১০ রান করেন অধিনায়ক কাপালি। অন্য প্রান্তে বিস্ফোরক ব্যাটিং করেন পুরান। শেষ ওভারে পরপর দুই ছয়ে শেষ করেন ইনিংস সেরা পারফরম্যান্স। ৩১ বলে ছয়টি করে চার ও ছয়ে ৭৬ রানে অপরাজিত ছিলেন তিনি। এই আসরে এটি তার তৃতীয় হাফসেঞ্চুরি।

রাজশাহীর পক্ষে রাব্বি সর্বোচ্চ দুই উইকেট নেন। একটি করে পান মোস্তাফিজ, মেহেদী হাসান মিরাজ ও আরাফাত। 

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন হাসানের
অমিতাভের পা ছুঁয়ে শ্রদ্ধা, গুলজারকে মঞ্চ থেকে নামালেন শচীন
স্লো ওভার রেটের শাস্তি, ভারতের দ্বিগুণ জরিমানা 
সর্বশেষ খবর
যৌতুকের জন্য চিকিৎসক স্ত্রীকে মারধর: ডা. রাসেলের জামিন বাতিল, কারাগারে প্রেরণ
যৌতুকের জন্য চিকিৎসক স্ত্রীকে মারধর: ডা. রাসেলের জামিন বাতিল, কারাগারে প্রেরণ
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, যা বলছে টিআইবি
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, যা বলছে টিআইবি
শিক্ষকতা পেশা ‘উপায়হীন বিকল্প’ হতে পারে না, শিক্ষক দিবসে প্রধানমন্ত্রী
শিক্ষকতা পেশা ‘উপায়হীন বিকল্প’ হতে পারে না, শিক্ষক দিবসে প্রধানমন্ত্রী
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন হাসানের
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন হাসানের
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের