বোল্টে বিধ্বস্ত ভারত

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৯, ১৩:১০আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৩:১০

বোল্টের বিধ্বংসী বোলিংয়ে লজ্জা পায় ভারত হ্যামিলটনের সেডন পার্ক হঠাৎ করে হয়ে গেল সুইংয়ের রাজ্য। নিজেকে যেন ফিরে পেলেন ট্রেন্ট বোল্ট। বাঁহাতি এই ফাস্ট বোলারের দুরন্ত পারফরম্যান্সে ভারত গুটিয়ে যায় মাত্র ৯২ রানে। সিরিজ আগেই হেরে বসা নিউজিল্যান্ড ম্যাচটি জেতে ৮ উইকেটে।

টস হেরে চতুর্থ ওয়ানডেতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ভারতকে ৩০.৫ ওভারে অলআউট করে। তাসমান এই প্রতিপক্ষের মাঠে সর্বনিম্ন স্কোর গড়ে অসহায় আত্মসমর্পণ করে সফরকারীরা। এটি ছিল ভারতের সপ্তম সর্বনিম্ন স্কোর। ১৪.৪ ওভারে ২ উইকেটে ৯৩ রান করে নিউজিল্যান্ড।

৩-০ তে সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ দুই ম্যাচে বিশ্রামে রাখা হয় ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে। ছিলেন না মহেন্দ্র সিং ধোনিও। বুধবার দুই অভিজ্ঞ খেলোয়াড়কে ছাড়া নেমে ব্যাটিং ধসের শিকার হয় সফরকারীরা, যার শুরু ষষ্ঠ ওভারে।

শিখর ধাওয়ানকে এলবিডাব্লিউ করেন বোল্ট। বাঁহাতি পেসার তার পরের ওভারে অধিনায়ক রোহিত শর্মাকে (৭) ফিরতি ক্যাচে ফেরান। ১১তম ওভারে কলিন ডি গ্র্যান্ডহোমের জোড়া আঘাতে আরও ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন।

যুজবেন্দ্র চাহাল ইনিংস সেরা ১৮ রানে অপরাজিত ছিলেন। তিনি ছাড়া কেবল দুই অঙ্কের ঘরে রান করেন ধাওয়ান (১৩), হার্দিক পান্ডিয়া (১৬) ও কুলদীপ যাদব (১৫)।

১০ ওভারে ৪ মেডেনসহ ২১ রান দিয়ে ৫ উইকেট নেন বোল্ট। এনিয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি পাঁচবার ৫ উইকেট নেওয়ায় রিচার্ড হ্যাডলির পাশে বসলেন তিনি। ম্যাচসেরা হয়েছেন এই পেসার। তিনটি উইকেট নেন ডি গ্র্যান্ডহোম।

সহজ লক্ষ্যে নেমে ভুবনেশ্বর কুমারের কাছে দুটি উইকেট হারায় নিউজিল্যান্ড। ৩৯ রানের মধ্যে মার্টিন গাপটিল (১৪) ও কেন উইলিয়ামসন (১১) ফিরে গেলে রস টেলর ও হেনরি নিকোলসের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় তারা। ৫৪ রানের জয়সূচক জুটি গড়ার পথে টেলর ৩৭ ও নিকোলস ৩০ রানে অপরাজিত ছিলেন।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ এ পিছিয়ে নিউজিল্যান্ড। শেষ ওয়ানডে তারা খেলবে ৩ ফেব্রুয়ারি। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন পরীক্ষা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি