বার্সেলোনায় তোদিবো, যোগ দিচ্ছেন এমারসন

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৬

তোদিবো ও এমারসন জ্যঁ ক্লঁ তোদিবো গ্রীষ্মের মৌসুমে যোগ দেবেন এমনটাই কথা ছিল। কিন্তু আগেভাগে তাকে ন্যু ক্যাম্পে নিয়ে এলো বার্সেলোনা। বৃহস্পতিবার আরও একজনের সঙ্গে চুক্তির খবর নিশ্চিত করেছে কাতালান জায়ান্টরা। গ্রীষ্মে বার্সায় যোগ দিচ্ছেন ব্রাজিল যুব দলের ফুল ব্যাক এমারসন।

লিগ ওয়ান ক্লাব তুলুজের সঙ্গে এই বছরের জুন পর্যন্ত চুক্তি ছিল তোদিবোর। তাতে ফ্রি ট্রান্সফারে আগামী ১ জুলাই বার্সায় যোগ দেওয়ার কথা তার। কিন্তু দুই ক্লাবের আলোচনা শেষে বার্সা জানায়, ১৯ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারকে আগেভাগে আনতে অল্প কিছু খরচ করতে হবে তাদের।

আগামী ২০২২-২৩ মৌসুম পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তোদিবো। পরবেন দেনিস সুয়ারেসের রেখে যাওয়া ৬ নম্বর জার্সি।

একই দিন লা লিগা চ্যাম্পিয়নরা ব্রাজিল যুব দলের এমারসনকে অ্যাতলেতিকো মিনেইরো থেকে আনার ঘোষণা দিয়েছে। এক কোটি ২০ লাখ ইউরোতে আগামী মৌসুমের শুরুতে পাঁচ বছরের জন্য তার সঙ্গে চুক্তি করবে বার্সা। ১ জুলাই আনুষ্ঠানিকভাবে বার্সার হওয়ার আগে এই মৌসুমের বাকি সময় রিয়াল বেতিসে খেলবেন ২০ বছর বয়সী ফুলব্যাক।

মিনেইরোর হয়ে এক মৌসুম খেলেছেন এমারসন। ২৩ ম্যাচে একটি গোল, অ্যাসিস্টও একটি। তার আগে ব্রাজিলিয়ান ক্লাব পন্তে প্রেদার জার্সিতে মাত্র তিনটি লিগ ম্যাচ খেলেন তিনি। ব্রাজিলের হয়ে ‍যুব পর্যায়ে খেলেছেন এমারসন, জাতীয় দলের হয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপসে ৫ ম্যাচের চারটি খেলেন তিনি।

দলবদলের বিবৃতিতে বার্সা এমারসনকে ক্লাবের সাবেক তারকা ও স্বদেশী দানি আলভেসের সঙ্গে তুলনা করেছে।

দলবদলের এই মৌসুমে এরই মধ্যে ভ্যালেন্সিয়ার জেইসন মুরিয়ো, সাসুওলো থেকে কেভিন প্রিন্স বোয়েটাং ও আয়াক্সের ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক