ফ্লেচারের হাফসেঞ্চুরিতে সিলেটের রান ১৬৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৮ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২২

শট খেলার মুহূর্তে আন্দ্রে ফ্লেচার। শেষ চারে খেলার আশা শেষ হয়ে গেছে সিলেট সিক্সার্সের। তাদের নিয়মরক্ষার ম্যাচটি অবশ্য চট্টগ্রাম ভাইকিংসের শীর্ষ দুয়ে থাকার লড়াই। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের এই লড়াইয়ে আন্দ্রে ফ্লেচারের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে সিলেট ৫ উইকেটে করেছে ১৬৫ রান।

টস জিতে চট্টগ্রাম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে ব্যাটিংয়ে নামে সিলেট। শুরুটা ভালো ছিল না তাদের। ৩৭ রানের মধ্যে দলটি হারায় আফিফ হোসেন (১) ও জেসন রয়ের (১১) উইকেট। ওই ধাক্কা কাটিয়ে উঠে বড় জুটি গড়েন আন্দ্রে ফ্লেচার ও সাব্বির রহমান। তাদের ব্যাটে ১০০ ছাড়ায় সিলেট।

ঝড়ো ব্যাটিংয়ে সাব্বির ২৫ বলে ২ চার ও ২ ছক্কায় খেলেন ৩২ রানের ইনিংস। তার আউটের পর ফ্লেচারের সঙ্গে মিলে আক্রমণাত্মক ব্যাট করেছেন মোহাম্মদ নওয়াজ। পাকিস্তানি ব্যাটসম্যান ১৯ বলে ২ চার ও ৩ ছক্কায় খেলে যান ৩৪ রানের কার্যকরী ইনিংস।

সাব্বির ও নওয়াজ ভালো শুরু করে ইনিংস লম্বা করতে না পারলেও ফ্লেচার তুলে নেন হাফসেঞ্চুরি। ঝড়ো ব্যাটিংয়ে ৫৩ বলে করে যান ৬৬ রান, যাতে ছিল ৬ বাউন্ডারির সঙ্গে ২ ছক্কার মার। তার এই ইনিংসে ভর করেই সিলেটের রান হয়েছে ১৬৫।

বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই বল হাতে আলো ছড়িয়েছেন হার্ডাস ভিলিয়ন। চিটাগংয়ের এই দক্ষিণ আফ্রিকান পেসার ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন নাঈম হাসান।

/কেআর/
সম্পর্কিত
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারতীয় স্পিনারের ইতিহাস 
আজম খানের মৃত্যুর ভুয়া খবর, হাসতে হাসতে উড়িয়ে দিলেন তিনি
সর্বশেষ খবর
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ