বড় লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৭

৪৪ রানে অপরাজিত ড্যারেন ব্রাভো সত্যিকার টেস্ট মেজাজে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে ধীরগতির ব্যাটিংয়ে দ্বিতীয় দিন পার করেছে স্বাগতিকরা। যাতে বড় লিডের পথে হাঁটছে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২৭২ রান করে ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসে নিয়েছে তারা ৮৫ রানের লিড।

ইংল্যান্ডকে ১৮৭ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে ২১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৩০ রান। শুক্রবার দ্বিতীয় দিনে ৯০ ওভারে করেছে ২৪২ রান। সব মিলিয়ে ১১১ ওভারে ক্যারিবিয়ানদের সংগ্রহ ২৭৬।

৩০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিলেন দুই ওপেনার ক্রেগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল। উদ্বোধনী জুটিতে তাদের কাছ থেকে আসে ৭০ রান। ক্যাম্পবেল ৪৭ রানে ফিরে গেলে ওয়েস্ট ইন্ডিজ হারায় প্রথম উইকেট। তার আউটের পর ব্র্যাথওয়েটের সঙ্গে দাঁড়িয়ে যান শাই হোপ। যদিও ক্যাম্পবেলের মতো হাফসেঞ্চুরি মিস করেছেন ব্র্যাথওয়েট, ৪৯ রান করে মঈন আলীর বলে ফিরতে হয় প্যাভিলিয়নে।

হোপও পাননি ফিফটি। শুরুটা চমৎকার হলেও ৪৪ রানে আউট হয়ে যান এই ব্যাটসম্যান। তার আউটের পরপরই রোস্টন চেস ৪ রান করে ফিরলে চাপে পড়ে ক্যারিবিয়ানরা। ভালো শুরু করেও শিমরন হেটমায়ার ২১ রানে ফেরেন প্যাভিলিয়নে।

১৮৬ রানে ৫ উইকেট হারানো ক্যারিবিয়ানদের হাল ধরেন ড্যারেন ব্রাভো ও শেন ডাওরিচ। ষষ্ঠ উইকেটে তারা গড়েন ৫০ রানের জুটি। ৩১ রান করে ডাওরিচের আউটে ভাঙে তাদের জুটি। এরপর আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান জেসন হোল্ডারকে (১৯*) নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন ব্রাভো। এই ব্যাটসম্যান অপরাজিত ৪৪ রানে।

ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার স্টুয়ার্ট ব্রড। এই পেসার ৪২ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট। আর ২টি উইকেট নিয়েছেন মঈন আলী। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
খেলাপির টাকা কি ফেরত আসবে১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
জেলা-উপজেলা পরিষদ নির্বাচন কবে, প্রশ্নে যা জানালেন ইসি মাছউদ
জেলা-উপজেলা পরিষদ নির্বাচন কবে, প্রশ্নে যা জানালেন ইসি মাছউদ
বেসরকারি হাসপাতালের মান তদারকি করতে সিভিল সার্জনদের চিঠি
বেসরকারি হাসপাতালের মান তদারকি করতে সিভিল সার্জনদের চিঠি
এআই বিতর্কের পরও কমনওয়েলথ জিতলেন জামির নাজির
এআই বিতর্কের পরও কমনওয়েলথ জিতলেন জামির নাজির
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ