ধানমন্ডি ক্রিকেট একাডেমি আয়োজিত ডিসিএ টি-টোয়েন্টি টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গল তাজ। শুক্রবারের ফাইনালে কমনওয়েলথ ক্রিকেট ক্লাবকে ৪৫ রানে হারিয়ে শিরোপা জিতেছে তারা।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পেয়েছে ট্রফি ও ৫০ হাজার টাকা। আর রানার্স-আপ দল পেয়েছে ট্রফি।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১২০ রান সংগ্রহ করে বেঙ্গল তাজ। জবাবে ৭৬ রানে গুটিয়ে যায় কমনওয়েলথ। ব্যাট হাতে ৩৩ রান ও বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বেঙ্গল তাজের রাজু।
ডিসিএ টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে এসকায়েফ লায়ন্স। তারা ধানমন্ডি ডায়নামাইটসের বিপক্ষে ২ উইকেটের জয়ে নিশ্চিত করেছে শিরোপা।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিসিএ’র প্রেসিডেন্ট মো. আবু জিল্লু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রানা, ভাইস প্রেসিডেন্ট ইয়াহিয়া, সদস্য তৈয়ব ও ফটিকের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার সামিউর রহমান ও জালাল আহমেদ।








