১০ উইকেটে জিতে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৯

জয়ের পর ব্র্যাথওয়েট ও ক্যাম্পবেলের উদযাপন। ওয়েস্ট ইন্ডিজে টানা দ্বিতীয়বারের মতো ধরাশায়ী ইংল্যান্ড। প্রতিটি বিভাগে তাদের উপর আধিপত্য বিস্তার করে দ্বিতীয় টেস্ট ক্যারিবীয়রা জিতে নিয়েছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। তাতে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত হয়ে গেছে ২-০-তে!

অ্যান্টিগায় তৃতীয় দিনেই চাপে পড়ে যায় ইংল্যান্ড।স্বাগতিকদের যেখানে ম্যাচ জেতাতে নায়কের অভাব ছিলো না সেখানে ইংল্যান্ড এক ব্যাটিং বীরের অভাবে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১৩২ রানে!

প্রথম ইনিংসে ১৮৭ রান করার পর এই ইনিংসে আরও বিবর্ণ ছিলো তাদের ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে কেমার রোচ ও জেসন হোল্ডারের ৪ উইকেট শিকারের পর স্বাগতিকদের জন্য লক্ষ্যটা ছিলো আরও সহজ। মাত্র ১৪ রানের। আর সেটা মাত্র তৃতীয় ওভারেই কোনও উইকেট না হারিয়ে করে সম্পন্ন করে ফেলেন দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল।

ওয়েস্ট ইন্ডিজের এমন জয়ে বীরের অভাব ছিলো না মোটেও। প্রথম টেস্টে হোল্ডারের ডাবল সেঞ্চুরির পর এই টেস্টেও বল হাতে তার ৫ উইকেট শিকার ছিলো দুই ইনিংসে। কেমার রোচ দুই টেস্টেই ছিলেন জয়ের ভিত গড়ে দেওয়ায় কার্যকরী। তবে এই টেস্টে আলজারি জোসেফকেই বিশেষভাবে স্মরণ করতে হচ্ছে। রাতের বেলা মায়ের মৃত্যু হয়েছে এমন সংবাদের পর বিচলিত না হয়ে বরং সবটুকু উজাড় করে দিয়ে তৃতীয় দিন নিয়েছেন ২ উইকেট। একই সঙ্গে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসনকে আউট করতে ডাইভ দিয়ে নিয়েছেন দুর্দান্ত একটি ক্যাচ! জোসেফের এমন শোকের দিনে দলের বাকিরাও শোককে শক্তিতে পরিণত করেছিলো নিঃসন্দেহে।

ম্যাচসেরা দুই ইনিংস মিলে ৮ উইকেট নেওয়া কেমার রোচ।

/এফআইআর/
সম্পর্কিত
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড
চাপ তৈরি করেও ভারতের সঙ্গে পারলো না বাংলাদেশ 
সর্বশেষ খবর
রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৬ কোটি টাকা
রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৬ কোটি টাকা
এবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল বিষয়ে বিএমইউ’র ব্যাখ্যা
এবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল বিষয়ে বিএমইউ’র ব্যাখ্যা
তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে সেই যুবক হত্যা, গ্রেফতার ৪
তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে সেই যুবক হত্যা, গ্রেফতার ৪
লেবানন চুক্তিতে নিজেদের জয় দেখছে নেতানিয়াহু
লেবানন চুক্তিতে নিজেদের জয় দেখছে নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার