স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২২

ট্রফি হাতে অস্ট্রেলিয়া দল। মিচেল স্টার্কের বোলিং তোপ সামলানোর দুঃসাহস দেখাতে পারেনি শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে লঙ্কানদের অল্পতে বেঁধে রাখায় বিশাল লিড পেয়ে লঙ্কানদের সামনে ৫১৬ রানের অসম্ভব লক্ষ্য ছুঁড়ে দেয় অজিরা। দ্বিতীয় ইনিংসে সেই স্টার্কের বোলিংই সবর্নাশ ডেকে আনে শ্রীলঙ্কার। টপ অর্ডারের ব্যর্থতায় তারা অলআউট হয়ে গেছে মাত্র ১৪৯ রানে। ৩৬৬ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

চতুর্থ দিনে এমন অসম্ভব লক্ষ্য তাড়া করতে হলে অতিমানবীয় কিছু করতে হতো শ্রীলঙ্কাকে। কিন্তু ক্যানবেরার অভিষেক এই টেস্টে নিজেদের অতীত ইতিহাসই ফিরিয়ে এনেছে শ্রীলঙ্কা। তৃতীয়বারের মতো চতুর্থ ইনিংসে ২০০ রানের ধারেও যেতে পারেনি তারা। কোনও ব্যাটসম্যান দেখা পাননি ফিফটির! উল্লেখযোগ্য ইনিংস বলতে কুশল মেন্ডিসের ৪২, থিরিমান্নের ৩০। বাউন্সারে রিটায়ার্ড হওয়ায় কুশল পেরেরা শূন্য রানে বিদায় নিয়েছেন এই ইনিংসে।

স্টার্কের ৫ উইকেট শিকারে ৫১ ওভার স্থায়ী হয়েছে লঙ্কানদের দ্বিতীয় ইনিংস। চা পানের বিরতির আগে তারা অলআউট হয়েছে ১৪৯ রানে। ৪৬ রানে ৫ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, ১৫ রানে তিন উইকেট নেন প্যাট কামিন্স।   দুই ইনিংসে ১০ উইকেট নেওয়া স্টার্ক হয়েছেন ম্যাচসেরা। সিরিজসেরা মোট ১৪ উইকেট নেওয়া প্যাট কামিন্স।

আরেকটি হার যোগ হওয়ায় অক্টোবরের পর হারের বৃত্তেই থাকলো চন্ডিকা হাথুরুসিংহের অধীনে খেলা শ্রীলঙ্কা। যেখানে তাদের শেষ ৭ টেস্টের মাঝে হার ৬টিতেই!

/এফআইআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ৩ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ৩ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা
মিশরের সঙ্গে ম্যাচের আগে বিশ্রামের সময় কম পাওয়ায় নাখোশ স্কালোনি
মিশরের সঙ্গে ম্যাচের আগে বিশ্রামের সময় কম পাওয়ায় নাখোশ স্কালোনি
‘ব্রাজিল ফেবারিট হলেও আগের মতো নয়, ভয় পাওয়ার কিছু নেই’ 
‘ব্রাজিল ফেবারিট হলেও আগের মতো নয়, ভয় পাওয়ার কিছু নেই’ 
আর্জেন্টিনার অনুশীলন বাতিল 
আর্জেন্টিনার অনুশীলন বাতিল 
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২