বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সহকারী কোচ পন্টিং

স্পোর্টস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৯

রিকি পন্টিং কোচিংয়ে আরও বেশি করে সাবেক খেলোয়াড়দের নিয়োগ দেওয়ার ভাবনা জানান ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস। একদিন পরই তার বাস্তবায়ন হলো। ডেভিড স্যাকার সরে দাঁড়ানোয় কোচিং স্টাফে অন্তর্ভুক্ত হলেন রিকি পন্টিং। আসন্ন বিশ্বকাপে জাতীয় দলের সহকারী কোচের ভূমিকায় থাকবেন তিনি।

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালের কোচ পন্টিং। টুর্নামেন্ট শেষ করে ব্রিসবেনে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন সাবেক অধিনায়ক। মূলত ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। ভারত সিরিজ শেষে বর্তমান ব্যাটিং কোচ গ্রায়েম হিক অ্যাশেজের প্রস্তুতিতে থাকবেন।

পন্টিং ২০১৬ ও ২০১৭ সালেও জাতীয় দলের দায়িত্বে ছিলেন। কিন্তু এবারই প্রথম বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলের তত্ত্বাবধানে দেখা যাবে ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বজয়ীকে।

পন্টিং বলেছেন, ‘এই বছরের বিশ্বকাপে কোচিং দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছি, আমি সত্যিই রোমাঞ্চিত। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সঙ্গে এর আগের স্বল্প মেয়াদের দায়িত্বে ছিলাম, আমি সেটা উপভোগ করেছি। কিন্তু বিশ্বকাপের গুরুত্ব আমার কাছে একেবারে আলাদা।’

আত্মবিশ্বাসী কণ্ঠে সাবেক অধিনায়ক বলেছেন, ‘নির্বাচকদের বাছাই করা খেলোয়াড়দের ওপর আমার অগাধ আস্থা আছে এবং আমি জানি এই বিশ্বকাপে যে কোনও দলের জন্য আমরা কঠিন প্রতিপক্ষ।’

প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের বিশ্বাস, দলের মধ্যে দারুণ আবহ তৈরি করবেন পন্টিং। তিনি বলেছেন, ‘বিশ্বকাপ জিততে কী দরকার রিকি ভালো করে জানেন। আমি জানি তিনি শুধু ব্যাটিং গ্রুপের জন্যই নয়, বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে পুরো দলের জন্য অমূল্য ভূমিকা রাখবেন।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ের জন্য চাই ২০০ রান
তৃতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা 
১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা 
স্নাতক পাসেই চাকরি, থাকছে মাসিক ভাতা ও উৎসব বোনাস
স্নাতক পাসেই চাকরি, থাকছে মাসিক ভাতা ও উৎসব বোনাস
মার্কিন হামলার জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ইরানের
মার্কিন হামলার জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ইরানের
ফোনের স্টোরেজ ফুল? এক ক্লিকেই খালি করুন জিবির পর জিবি
ফোনের স্টোরেজ ফুল? এক ক্লিকেই খালি করুন জিবির পর জিবি
সর্বাধিক পঠিত
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ