দক্ষিণ আফ্রিকায় শ্রীলঙ্কার ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১২

কুশল মেন্ডিসের সঙ্গে সতীর্থদের জয় উদযাপন মাঠে ও মাঠের বাইরের ঝামেলায় জর্জর শ্রীলঙ্কা পা রেখেছিল দক্ষিণ আফ্রিকায়। দিনেশ চান্ডিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুসকে ছাড়া অনভিজ্ঞ একটি দলের কাছে ছিল না খুব বেশি প্রত্যাশা। কিন্তু মাত্র ৭ দিনেরও কম খেলে তারাই গড়লো ইতিহাস। এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর সফরকারী তৃতীয় দল হয়ে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়ের দুর্লভ কীর্তি গড়েছে শ্রীলঙ্কা। শনিবার পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিন লাঞ্চের আগে ৮ উইকেটে জিতেছে তারা। দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে তারা হোয়াইটওয়াশ করেছে ২-০ ব্যবধানে।

তৃতীয় দিন সকালে দুই দলই নেমেছিল জয়ের সম্ভাবনা নিয়ে। শ্রীলঙ্কার দরকার ছিল ১৩৭ রান, আর দক্ষিণ আফ্রিকার ৮ উইকেট। আসলে লাসিথ এম্বুলদেনিয়া চোটে থাকায় প্রোটিয়াদের দরকার ছিল ৭ উইকেট। কিন্তু কুশল মেন্ডিস ও ওশাদা ফার্নান্দোর জুটি আর একটিও উইকেট নিতে দেয়নি স্বাগতিকদের। ৪৫.৪ ওভারে ২ উইকেটে ১৯৭ রান করে শ্রীলঙ্কা।

বিজয় নিশ্চিত করে মাঠ ছাড়লেন ওশাদা শ্রীলঙ্কার ১৯৭ রানের লক্ষ্যে কুশল খেলেছেন অনবদ্য এক ইনিংস। ১১০ বলে ৮৪ রানে অপরাজিত ছিলেন। কুশল ম্যাচসেরা পারফরম্যান্স করেন ১৩টি চারে। তাকে দারুণ সঙ্গ দেন ওশাদা, ১০৬ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন তিনি।

দুজন একসঙ্গে ক্রিজে থেকে মোকাবিলা করেছেন ২১৩ বল, জুটি ১৬৩ রানের। সিরিজের প্রথম শতরানের জুটিতে শ্রীলঙ্কা সহজে পৌঁছায় লক্ষ্যে।

কুশল দিন শুরু করেন ১০ রানে, আর ওশাদা ১৭ রানে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ওশাদা প্রথম হাফসেঞ্চুরি করেন ৬৯ বলে ৭ চার ও ১ ছয়ে। কুশল নবম ফিফটি হাঁকান ৫২ বলে, ৯টি চারে। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
সর্বশেষ খবর
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ