রামোসের বিরুদ্ধে উয়েফার আনুষ্ঠানিক অভিযোগ

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৩

সের্হিও রামোস আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে ইচ্ছে করে হলুদ কার্ড দেখায় সের্হিও রামোসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে উয়েফা।

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানায়, তাদের ডিসিপ্লিনারি প্যানেল রিয়াল মাদ্রিদ অধিনায়কের শাস্তির ব্যাপারে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেবে।

প্রথম লেগে হলুদ কার্ড দেখায় ফিরতি লেগে স্বাভাবিকভাবে খেলতে পারবেন না রামোস। তবে রিয়াল যদি কোয়ার্টার ফাইনালে ওঠে, তাহলে অভিযোগ তদন্ত শেষে প্রথম লেগেও নিষিদ্ধ হতে পারেন এই ডিফেন্ডার।

দুই সপ্তাহ আগে আমস্টারডামে রিয়ালের ২-১ গোলের জয়ের ম্যাচে ৯০তম মিনিটে হলুদ কার্ড দেখেন রামোস। টুর্নামেন্টের তৃতীয় হলুদ কার্ড পাওয়ায় পরের লেগ খেলতে পারবেন না তিনি। কিন্তু ম্যাচ শেষে রামোস জানান, ইচ্ছে করে হলুদ কার্ড দেখেছেন তিনি। যেন সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে তার খেলা বাধা না হয়ে দাঁড়ায়।

একই কারণে গত সপ্তাহে সেভিয়ার মিডফিল্ডার জিওফ্রে কোন্দোগবিয়াকে ইউরোপা লিগের দুই ম্যাচ নিষিদ্ধ করে উয়েফা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’