অবসর নাও নিতে পারেন গেইল!

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৫

ক্রিস গেইলের দানবীয় ব্যাটিং ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ঢুকেই ক্রিস গেইল জানান, বিশ্বকাপ খেলে একদিনের ক্রিকেটকে বিদায় বলবেন। কিন্তু গ্রেনাডায় রানবন্যার চতুর্থ ওয়ানডে শেষে দোটানায় পড়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার। ১৬২ রানের অনবদ্য এক ইনিংস খেলার পর জানালেন, অবসর নাও নিতে পারেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন গেইল। তার ১৪টি ছয়ে সাজানো ইনিংসে চড়ে ক্যারিবিয়ানরা ওয়ানডেতে তাদের সর্বোচ্চ রান তুলেছে। সিরিজে তারা ২-১ ব্যবধানে পিছিয়ে থাকলেও গেইলের ব্যাট তাণ্ডব চালাচ্ছে।

তিন ইনিংসে দ্বিতীয় সেঞ্চুরি করলেন এই বাঁহাতি ওপেনার। ১১৫.৬৬ গড় ও ১২০.০৬ স্ট্রাইক রেটে রান ৩৪৭। ব্রায়ান লারার পর দ্বিতীয় উইন্ডিজ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রান পূর্ণ করলেন গেইল। এমন পারফরম্যান্সের পর নিজেই অবাক। আর তাই তো ঘোষণার ১০ দিন পরই অবসর নিয়ে নতুন করে ভাবছেন ৩৯ বছর বয়সী ওপেনার।

ফিটনেস পুনরুদ্ধার করতে পারলে ওয়ানডেতে আরও খেলে যাবেন বললেন গেইল, ‘আমার খেলা অন্যতম রোমাঞ্চকর ম্যাচ এটা। চমৎকার একটা ইনিংস ছিল। আমি অনেক বেশি টি-টোয়েন্টি ক্রিকেট খেলি। তাই ৫০ ওভারের ক্রিকেটে ফেরা সবসময় কঠিন। কিন্তু এই সংস্করণে আমার শরীর বেশ মানিয়ে নিচ্ছে। আমাকে আরও একটু খাটতে হবে এবং তারপরই হয়তো আরও অন্যরকম ক্রিস গেইলকে দেখবেন, সম্ভবত। সবকিছু দ্রুত পাল্টে যায়। দেখা যাক কী হয়।’

আগের শরীরকে প্রাধান্য দিতে চান ৪০ ছুঁইছুঁই গেইল, ‘আসল ব্যাপার হলো শরীর। আমি এখন ৪০ এর কাছাকাছি। অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসবো কিনা? দেখা যাক। ধীরেসুস্থে ভাববো এটা।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন পরীক্ষা বাংলাদেশের
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’