দুবাই টেনিসের সেমিফাইনালে ফেদেরার

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০১৯, ১২:২২আপডেট : ০১ মার্চ ২০১৯, ১২:২২

দুবাই টেনিসের সেমিফাইনালে ফেদেরার অন্যরকম এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে নেমেছেন রজার ফেদেরার। সামনে তার ১০০তম একক শিরোপা জেতার হাতছানি। এই মিশনে সুইস তারকা আছেন সঠিক পথেই। বৃহস্পতিবার রাতে প্রতিযোগিতাটির সেমিফাইনাল নিশ্চিত করেছেন ফেদেরার।

কোয়ার্টার ফাইনালে ২০বারের গ্র্যান্ড স্লাম জয়ী মারতোন ফুকসোভিকসকে হারিয়েছেন ৭-৬ (৮-৬), ৬-৪ গেমে। ছেলেদের এককের বিশ্ব র‌্যাংকিংয়ের ৩৫ নম্বরে থাকা এই হাঙ্গেরিয়ানের বিপক্ষে ভালোই পরীক্ষা দিতে হয়েছে ফেদেরারকে। দুই সেটে জিতলেও লড়াই করতে হয়েছে ১ ঘণ্টা ৫৭ মিনিট। ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি লড়বেন ষষ্ঠ বাছাই বোর্না কোরিচের বিপক্ষে।

এটিপি ট্যুরের ৯৯টি শিরোপা জিতেছেন ফেদেরার। দুবাইয়ের প্রতিযোগিতা জিতলে শিরোপার ‘সেঞ্চুরি’ পূরণ করবেন তিনি। দারুণ এই মাইলফলকে চোখ রেখে সামনে এগিয়ে চলেছেন তিনি। আর দুটো ম্যাচ জিতলেই দুবাই থেকে আটটি শিরোপা জেতার পাশাপাশি তার মোট ট্রফি সংখ্যা হবে ১০০।

যাতে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০টি শিরোপা জেতার কীর্তি গড়বেন সুইস তারকা। তার আগে শিরোপার ‘সেঞ্চুরি’ পূরণ করেছেন কেবল জিমি কনর্স। আমেরিকান কিংবদন্তির শিরোপা সংখ্যা ১০৯। বিবিসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জামায়াতে আসলে কী চায়
জামায়াতে আসলে কী চায়
মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার
মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার
‘এমপিরা ঋণখেলাপি নন ঋণগ্রস্ত’, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনায় রুমিন ফারহানা
‘এমপিরা ঋণখেলাপি নন ঋণগ্রস্ত’, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনায় রুমিন ফারহানা
প্রতিমন্ত্রীর নিকটাত্মীয় পরিচয়ে প্রতারণা, অবশেষে ধরা
প্রতিমন্ত্রীর নিকটাত্মীয় পরিচয়ে প্রতারণা, অবশেষে ধরা
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত