তামিমের বিদায়ে বিপদ বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৯, ১০:৩৯আপডেট : ০২ মার্চ ২০১৯, ১১:০২

আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন তামিম (ফাইল ছবি) নিউজিল্যান্ডের রান পাহাড়ে চাপা পড়া বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। তবে ছন্দ ধরে রাখতে পারেনি তারা। হ্যামিল্টন টেস্টে বিপদ আরও বেড়েছে তামিম ইকবালের বিদায়ে। তার আউটে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ১৩৪ রান।

কিউইরা ৬ উইকেটে ৭১৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ঘোষণা করে তাদের প্রথম ইনিংস। ডাবল সেঞ্চুরি পূরণ করে অপরাজিত ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ কঠিন চ্যালেঞ্জে নেমে পড়েছে বিপদে।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দাঁড়িয়ে গিয়েছিলেন তামিম। চমৎকার ব্যাটিংয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২৬তম হাফসেঞ্চুরি। টানা দ্বিতীয় সেঞ্চুরির পথেও হাঁটছিলেন এই ওপেনার। কিন্তু দুঃখজনক আউটে শেষ হয় তার ইনিংস। টিম সাউদির বাউন্সার ছেড়ে দিতে চেয়েছিলেন তামিম। শরীর নিচু করলেও ব্যাট উঁচিয়ে রেখেছিলেন, যার খেসারতই দিতে হয়েছে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ানকে। বল তার ব্যাটের কানায় লেগে উঠে গেলে সহজেই গ্লাভসবন্দি করেন উইকেটরক্ষক বিজে ওয়াটলিং।

তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামা সাদমান ইসলামের ব্যাটে ছিল বড় ইনিংসের ইঙ্গিত। তরুণ এই ওপেনারের শুরুটাও হয়েছিল ভালো। চমৎকার কিছু শট দেখা গেছে তার ব্যাট থেকে। যদিও শর্ট বলের শিকার হয়ে তাকে ফিরতে হয় প্যাভিলিয়নে। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারি নেইল ওয়াগনারই সাফল্য এনে দেন স্বাগতিকদের। এই পেসারের বলে ৩৭ রান করে সাদমান ফিরে যান ট্রেন্ট বোল্টের ক্যাচ হয়ে।

তাতে ভাঙে তামিমের সঙ্গে গড়া তার ৮৮ রানের জুটি। এই জুটি ভাঙার পরই ছন্দপতন বাংলাদেশের। সাদমান আউটের পর দ্রুত প্যাভিলিয়নে ফেরেন মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন। প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেননি তারা। দুজনকেই আউট করেছেন বোল্ট।

শুরুতে বল হাতে পরীক্ষা দিতে হলেও ঘুরে দাঁড়িয়ে মুমিনুলের উইকেট নিয়ে শুরু বোল্টের। ৮ রান করা মুমিনুলকে ফেরান তিনি রস টেলরের ক্যাচ বানিয়ে। নিজের পরের ওভারেই আবার উইকেট উদযাপন এই পেসারের। রানের খাতা খোলার আগেই তিনি ফেরান মিঠুনকে।

/কেআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৬)
শ্রীপুরে উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ বনকর্মী আহত
শ্রীপুরে উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ বনকর্মী আহত
‘চিপস খেয়ে’ প্রাথমিকের ১২ শিক্ষার্থী ও এক অভিভাবক গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
‘চিপস খেয়ে’ প্রাথমিকের ১২ শিক্ষার্থী ও এক অভিভাবক গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা