এমন রেকর্ড চাননি মিরাজ

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০১৯, ১২:৫৬আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৩:০৭

এমন রেকর্ড চাননি মিরাজ সাকিব আল হাসান না থাকায় মেহেদী হাসান মিরাজের ওপর ছিল স্পিন বিভাগের দায়িত্ব। দায়িত্বের ভারটা এমনভাবে ভর করেছিল এই স্পিনারের ওপর যে, চাপে চ্যাপ্টা হলেন রীতিমত! রান খরচে লজ্জার রেকর্ডে নাম উঠে গেল মিরাজের। টেস্টে এক ইনিংসে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলার এখন তিনিই।

ডাবল সেঞ্চুরি পূরণ করার পর কেন উইলিয়ামসন ৬ উইকেটে ৭১৫ রানে যখন প্রথম ইনিংস ঘোষণা করলেন, মিরাজ তখন বোলিংয়ে ‘ডাবল সেঞ্চুরি’ পূরণ করে আড়াই শ’র কাছাকাছি! ৪৯ ওভারে এই স্পিনার দিয়েছেন ২৪৬ রান। তার আগেই অবশ্য এক ইনিংসে বাংলাদেশের সবচেয়ে বেশি রান খরচ করা বোলারে পরিণত হয়েছিলেন তিনি।

যাতে হাঁফ ছেড়ে বেঁচেছেন তাইজুল ইসলাম। এতদিন বাঁহাতি এই স্পিনারই ছিলেন এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়া বোলার। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ৬৭.৩ ওভার বল করে তাইজুল দিয়েছিলেন ২১৯ রান। মিরাজের রেকর্ডের আগে এটাই ছিল বাংলাদেশের সর্বোচ্চ খরুচে বোলিং। হ্যামিল্টন টেস্টে তাকে টপকে গেলেন মিরাজ।

টেস্ট ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার তালিকায় মিরাজ রয়েছেন ষষ্ঠ স্থানে। শীর্ষস্থানে এখনও আছেন চাক ফ্লিটউড-স্মিথ। সাবেক অস্ট্রেলিয়ান চায়নাম্যান ১৯৩৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে ৮৭ ওভারে দিয়েছিলেন ২৯৮ রান। তার কাছাকাছি চলে গিয়েছিলেন ভারতের রাজেশ চৌহান, ১৯৯৭ সালে ৭৮ ওভারে দিয়েছিলেন ২৭৬। তবে এই শতাব্দীর সবচেয়ে খরুচে বোলার মিরাজই।

লজ্জার রেকর্ডে আরেকটি জায়গায় মিরাজের নাম সবার ওপরে। অন্তত ৪৫ ওভার বল করেছেন, এমন বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ইকোনোমি রেট এই অফ স্পিনারের। হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে তার ইকোনোমি ৫.০২। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অবসর ঘোষণা দিয়ে স্টোকস বলেছেন, ‘আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত’
ক্রিকেটার নাঈমকে মারধরের প্রমাণ মিলেছে, ৩ পুলিশের বিরুদ্ধে শাস্তির সুপারিশ
লর্ডস থেকে তামিমের নতুন স্বীকৃতি
সর্বশেষ খবর
ইন্টারনেটে ঝড় তোলা কি এই ‘জুন থিওরি’
ইন্টারনেটে ঝড় তোলা কি এই ‘জুন থিওরি’
যেভাবে সিসিমপুরকে বাংলাদেশের করে তুলেছিলেন মুস্তাফা মনোয়ার
যেভাবে সিসিমপুরকে বাংলাদেশের করে তুলেছিলেন মুস্তাফা মনোয়ার
ভিক্ষার ঝুলি নয়, তাহলে সফরের ঝুলিতে কী ছিল? 
ভিক্ষার ঝুলি নয়, তাহলে সফরের ঝুলিতে কী ছিল? 
কারাগারে অসুস্থ দীপু মনি, কী হয়েছিল
কারাগারে অসুস্থ দীপু মনি, কী হয়েছিল
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’