বার্নাব্যুতে বার্সেলোনার ইতিহাস

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০১৯, ১২:০৯আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১২:২৯

বার্নাব্যুতে বার্সেলোনার ইতিহাস রিয়াল মাদ্রিদের বিপক্ষে শনিবারের জয়ে লা লিগায় ইতিহাস তৈরি করেছে বার্সেলোনা। প্রথম দল হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে টানা চারটি লিগ ম্যাচ জিতেছে তারা। এছাড়া এল ক্লাসিকোয় মুখোমুখি লড়াইয়ে জয়ের সংখ্যায় ৮৮ বছরে এই প্রথমবার এগিয়ে গেছে কাতালান জায়ান্টরা।

২০১৫ সালের নভেম্বরে ৪-০ গোলে রিয়ালের মাঠে এই জয়যাত্রা শুরু বার্সার। ৩-২ ও ৩-০ গোলে ২০১৭ সালে বার্নাব্যু থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। সবশেষ ইভান রাকিতিচের গোলে ঐতিহাসিক জয়ের রেকর্ড গড়লো এর্নেস্তো ভালভারদের শিষ্যরা।
একই সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে গেলো বার্সা। সব মিলিয়ে ক্লাসিকোয় ৯৬টি জয় বার্সার, আর ৯৫টি রিয়ালের। ১৯৩১ সাল থেকে কাতালান ক্লাব কখনও জয়ের ব্যবধানে এগিয়ে যেতে পারেনি। ১-০ গোলের এই জয়ে রিয়ালের ঘরে টানা তৃতীয় ম্যাচ গোলমুখ অক্ষত রেখেছে বার্সা।

লা লিগার টেবিলে এখন শক্ত অবস্থানে থেকে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে তারা। রিয়ালের চেয়ে তারা এগিয়ে ১২ পয়েন্টে।

বার্সেলোনার জন্য রেকর্ড গড়ার দিন হলেও রিয়াল কোচ সান্তিয়াগো সোলারির অভিজ্ঞতা ভালো হলো না। ক্লাবের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতায় প্রথম তিন ম্যাচে একটিও জয় নেই তার- দুটি হার ও একটি ড্র। বার্সেলোনার বিপক্ষে লড়াইয়ে বাজে শুরুর রেকর্ডে তিনি বসেছেন লিও বেনহ্যাকারের পাশে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিরোধী এমপিদের জন্য বিশেষ বরাদ্দ ঘোষণা, স্পিকার বললেন ‘আমি কোনোদিন কানাকড়িও পাইনি’
বিরোধী এমপিদের জন্য বিশেষ বরাদ্দ ঘোষণা, স্পিকার বললেন ‘আমি কোনোদিন কানাকড়িও পাইনি’
চট্টগ্রামে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড
চট্টগ্রামে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড
অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক, এনবিআরের নতুন নির্দেশনা
অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক, এনবিআরের নতুন নির্দেশনা
শ্যামনগরবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ
শ্যামনগরবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’