এমবাপের জোড়া গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০১৯, ১৩:০৪আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৩:০৬

কাইলিয়ান এমবাপের গোল উদযাপন কাইলিয়ান এমবাপের জোড়া গোলে কাঁর বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয় পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই। শনিবার ২-১ গোলের জয়ে লিগ ওয়ানে ২০ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে চ্যাম্পিয়নরা।

৫৬ মিনিটে কাসিমির নিনগার গোলে এগিয়ে যায় কাঁ। দ্রুত পাল্টা জবাব দেয় পিএসজি। পেনাল্টি থেকে গোল করার পর খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে দ্বিতীয় লক্ষ্যভেদে জয় নিশ্চিত করেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড।

বুধবার চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যানইউকে স্বাগত জানানোর আগে এই জয় আত্মবিশ্বাসী করে তুললো পিএসজিকে। যদিও প্রথমার্ধে তিনবার গোলপোস্টে বল লেগে সুযোগ নষ্টের আক্ষেপে পোড়ে তারা।

এনসো ক্রিভেয়ির হেড ক্রসবারে লাগলে কাঁ-ও এগিয়ে যেতে ব্যর্থ হয়। তবে দ্বিতীয়ার্ধে নিনগার ভলিতে লিড নেয় স্বাগতিকরা। কিন্তু তিন মিনিট পর ইয়ুন জাহারির হ্যান্ডবলে পেনাল্টি পায় পিএসজি। এমবাপে ফেরান সমতা। কয়েক মিনিট যেতে আনহেল দি মারিয়ার হেড পোস্টে লাগে। সুযোগ নষ্টের আক্ষেপ অতিথি দলটি কাটিয়ে ওঠে এমবাপের চতুর চেষ্টায়। থোমাস মুনিয়েরের শট কাঁ ডিফেন্ডার রুখে দিলেও ফরাসি ফরোয়ার্ড ফিরতি শটে লক্ষ্যভেদ করেন।

এই জয়ে ৭১ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের এক নম্বর দল পিএসজি। তাদের চেয়ে ২০ পয়েন্ট পেছনে লিঁল (৫১)। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকআউট মিশনে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে ব্রাজিল
নকআউট মিশনে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে ব্রাজিল
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিলের রায় মঙ্গলবার
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিলের রায় মঙ্গলবার
কালকের ঘটনায় আবার রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, পুলিশসহ আহত ২০
কালকের ঘটনায় আবার রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, পুলিশসহ আহত ২০
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার