ব্রিসবেন হিটের কোচ লেম্যান

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০১৯, ১৩:০৯আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৩:১১

ড্যারেন লেম্যান পরের মৌসুমের জন্য প্রধান কোচ হিসেবে ড্যারেন লেম্যানের নাম ঘোষণা করেছে ব্রিসবেন হিট। নিউল্যান্ডস বল টেম্পারিং বিতর্কে অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব ছাড়ার এক বছরেরও কম সময়ের মধ্যে নতুন চাকরি পেলেন বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার।

বিগ ব্যাশ লিগের গত মৌসুম শেষে ড্যানিয়েল ভেট্টরি সরে দাঁড়ানোর পর থেকে প্রধান কোচের পদে ব্রিসবেনের প্রথম পছন্দ ছিলেন লেম্যান।

গত বছর কেপটাউনে বল টেম্পারিংয়ে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট নিষিদ্ধ হওয়ার পর পদত্যাগ করেন লেম্যান। অশ্রুসিক্ত ওই বিদায়ের পর থেকে বেকার সময় কাটান তিনি। ওই ঘটনায় তার কোনও সংশ্লিষ্টতা খুঁজে পায়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত কমিটি।

বিবিএলের প্রথম দুই মৌসুম পর আবার লেম্যানকে নিলো ব্রিসবেন। ফ্র্যাঞ্চাইজির মহাব্যবস্থাপক এন্ড্রু ম্যাকশিয়া বলেছেন, ‘প্রতিভাবান খেলোয়াড়দের ম্যানেজার ও কোচ হিসেবে ড্যারেনের রয়েছে অফুরন্ত অভিজ্ঞতা। আশা করি বিবিএলের পরের মৌসুমে সেটা কাজে লাগিয়ে ভক্তদের আনন্দে মাতাবেন তিনি।’

এই মৌসুমে রেডিও ও টেলিভিশনের ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা লেম্যান পরের সপ্তাহে নতুন চাকরিতে যোগ দেবেন। ব্রিসবেনকে দারুণ কিছুর আশ্বাস দিলেন তিনি, ‘বিবিএলে ব্রিসবেন হিটের সঙ্গে দারুণ অভিজ্ঞতা ছিল আমার। তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আমি। চমৎকার খেলতে আমি তাদের সহায়তা করতে উন্মুখ হয়ে আছি।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড
চাপ তৈরি করেও ভারতের সঙ্গে পারলো না বাংলাদেশ 
সর্বশেষ খবর
মাঠে নেমেছে স্পেন-উরুগুয়ে
মাঠে নেমেছে স্পেন-উরুগুয়ে
১০ দফা দাবি আদায়ে কৃষক-মজুর-মৎস্যজীবী সংগ্রাম কমিটির সমাবেশ
১০ দফা দাবি আদায়ে কৃষক-মজুর-মৎস্যজীবী সংগ্রাম কমিটির সমাবেশ
টিভিতে আজকের খেলা (২৭ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৭ জুন, ২০২৬)
জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকীতে জাসদের স্মরণসভা
জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকীতে জাসদের স্মরণসভা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল