ওয়াগনারের তোপে অস্বস্তিতে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ০৮:০৪ আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৮:১৪

ওয়াগনারের তোপে বিপদে বাংলাদেশ তামিম ইকবালের ব্যাটে সম্ভাবনাময়ী শুরু হয় বাংলাদেশের। কিন্তু নেইল ওয়াগনার বল হাতে নিয়ে তার ইতি টানেন। ডানহাতি এই পেসারের তোপে বাংলাদেশকে অস্বস্তিতে রেখেছে নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টে ৫২ ওভারে ৬ উইকেটে ১৮৯ রান সফরকারীদের।

বেসিন রিজার্ভে বৃষ্টিতে প্রথম দুই দিনের খেলা পরিত্যক্ত হয়। রবিবার তৃতীয় দিন রোদেলা সকালে আধঘণ্টা আগে টস হয়। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে নেন ফিল্ডিং। আরেকবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে জ্বলে ওঠেন তামিম।

হ্যামিল্টন টেস্টের পর ওয়েলিংটনেও চমৎকার তামিম। হ্যামিল্টনে ১২৬ ও ৭৪ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যান ৮১ বলে ৬ চারে ফিফটি করেন। তার আগে ৭৫ রানের জুটি গড়েন সাদমান ইসলামকে নিয়ে।

২১তম ওভারে এই জুটি ভাঙেন কলিন ডি গ্র্যান্ডহোম। ৫৩ বলে ২৭ রান করে রস টেলরের ক্যাচ হন সাদমান।

কিছুক্ষণ পর বল হাতে নেন ওয়াগনার। প্রথম ওভারে ১০ রান দিলেও পরের তিন ওভারে মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুনকে ফেরান তিনি। এই আঘাতে বাংলাদেশ প্রথম সেশন শেষ করে ৩ উইকেটে ১২৭ রানে।

লাঞ্চে যাওয়ার কিছুক্ষণ আগে ওয়াগনারের বলে ১৫ রানে বিজে ওয়াটলিংকে ক্যাচ দেন মুমিনুল (১৫)। আগের বলেই রিভিউ নিয়ে আম্পায়ারের আউটের সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন তিনি।

মিঠুনকেও নিজের শিকার বানান ওয়াগনার। কিউই পেসার তার পরের ওভারে ওয়াটলিংয়ের গ্লাভসবন্দি করেন তাকে। তার আগের বলে ওয়াগনার কট বিহাইন্ডের জোরালো আবেদন করলে আম্পায়ার আঙুল তোলেন। রিভিউ নিয়ে ওই যাত্রায় মিঠুন বেঁচে গেলেও পরের বলে বিদায় নেন। মাত্র ৩ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান।

দ্রুত দুই ব্যাটসম্যানকে হারালেও তামিমের ফিফটিতে স্বস্তিতে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই তাকে থামান ওয়াগনার। ১১৪ বলে ১৯ চারে ৭৪ রান করেন তামিম। তিনি ক্যাচ দেন টিম সাউদিকে। হ্যামিল্টনে শেষ ইনিংসে লড়াই করা ‍মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার মাঠে নেমে স্কোরবোর্ড সমৃদ্ধ করতে পারেননি। ২০ রান করে ম্যাট হেনরির শিকার হন সৌম্য। মাত্র ১৩ রানে মাহমুদউল্লাহকে ফিরিয়ে ওয়াগনার তার চতুর্থ উইকেট পান।

১৬৮ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে লড়াইয়ে ফেরাতে ক্রিজে আছেন লিটন দাস ও তাইজুল ইসলাম।

এই টেস্টে দুটি বদল নিয়ে নেমেছে বাংলাদেশ। দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ। জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। আর নিউজিল্যান্ড দলে টড অ্যাস্টল জায়গা হারিয়েছেন ম্যাট হেনরির কাছে।

/এফএইচএম/
সম্পর্কিত
ব্যালন ডি’অরের আদলে আইসিসি অ্যাওয়ার্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা
যে নিয়মে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল
সর্বশেষ খবর
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
মিরপুরে পুলিশ বক্সে আগুন
মিরপুরে পুলিশ বক্সে আগুন
মগজ জুড়ে খাবারের চিন্তা? খিদে না পেলেও বারবার খেতে ইচ্ছে করে কেন
মগজ জুড়ে খাবারের চিন্তা? খিদে না পেলেও বারবার খেতে ইচ্ছে করে কেন
হঠাৎ চিকিৎসার জন্য ইংল্যান্ডে বাটলার, ঋতুপর্ণাদের কোচ কে?
হঠাৎ চিকিৎসার জন্য ইংল্যান্ডে বাটলার, ঋতুপর্ণাদের কোচ কে?
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি