ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় শেষ টেস্ট বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ১০:২৬আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১২:০৩

ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় শেষ টেস্ট বাতিল শুক্রবার স্থানীয় সময় দুপুরে ক্রাইস্টচার্চে মসজিদ আল নূরে সন্ত্রাসী হামলার ঘটনায় নিউজিল্যান্ড ও বাংলাদেশের শেষ টেস্টটি বাতিল হয়েছে। দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিল এই টেস্ট ম্যাচ।

ক্রাইস্টচার্চ টেস্ট বাতিলের বিষয়টি নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটে। তারা বিবৃতিতে জানায়, ‘ক্রাইস্টচার্চে আতঙ্কজনক পরিস্থিতিতে যারা পরিবার ও বন্ধুদের হারিয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যৌথ সিদ্ধান্তে ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল হয়েছে। দুই দলের ক্রিকেটাররা নিরাপদে আছেন।’
হামলার সময় মসজিদটির খুব কাছেই ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। জুমার নামাজ আদায় করতে আল নূর মসজিদে যাচ্ছিলেন ক্রিকেটাররা। তবে ৫ মিনিট আগে মসজিদে পৌঁছালে সন্ত্রাসী হামলার সময় মসজিদের ভেতরেই থাকতেন খেলোয়াড়রা। এই ঘটনার পর তাদের কেউই নিউজিল্যান্ডে থাকতে চাইছেন না।
এদিকে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম নিউজিল্যান্ড হেরাল্ডকে বলেছেন, ‘আমার মনে হয় না তারা এখন ক্রিকেট খেলার মতো অবস্থায় আছে। তারা যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চায়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যা শুনছি তা থেকেই বলছি।’
বাংলাদেশ দলের সদস্যরা কবে দেশে ফিরবেন, সে ব্যাপারে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বিসিবি। 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
মিরাজকে কেন ‘উইকেট থেকে সরে যাও’ বলেছিলেন স্টার্ক? (ভিডিও)
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের যে সেঞ্চুরি আগে কেউ দেখেনি
ডারউইনে এখনও হাসছে বাংলাদেশই
সর্বশেষ খবর
যশোরে বিএনপির কার্যালয়ে ককটেল সদৃশ বস্তু
যশোরে বিএনপির কার্যালয়ে ককটেল সদৃশ বস্তু
তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা কখনোই জয়ী হবে না: চীন
তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা কখনোই জয়ী হবে না: চীন
মিরাজকে কেন ‘উইকেট থেকে সরে যাও’ বলেছিলেন স্টার্ক?  (ভিডিও)
মিরাজকে কেন ‘উইকেট থেকে সরে যাও’ বলেছিলেন স্টার্ক? (ভিডিও)
বিমানের জানালার পাশে ছোট ছিদ্রটি কেন থাকে
বিমানের জানালার পাশে ছোট ছিদ্রটি কেন থাকে
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ