ইউরোপা লিগের শেষ আটে চেলসি-আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০১৯, ১১:৫৭ আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১১:৫৭

হ্যাটট্রিক করেছেন জিরুদ প্রথম লেগে বড় জয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছিল চেলসি। বুধবার অলিভার জিরুদের হ্যাটট্রিকে ডায়নামো কিয়েভকে ৫-০ গোলে উড়িয়ে সেই আনুষ্ঠানিকতা সারলো তারা। ৩-০ গোলে প্রথম লেগ জিতে কিয়েভে নেমেছিল চেলসি।

ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট আর্সেনাল দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানো জয় পেয়েছে। ঘরের মাঠে স্তাদে রেনেসকে ৩-০ গোলে হারিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় শেষ আটের টিকিট পেয়েছে তারা।

মাত্র ৫ মিনিট লেগেছে চেলসির গোলের দেখা পেতে। রুবেন লোফটাস চিকের হেড থেকে দারুণ শটে গোলমুখ খোলেন জিরুদ। বিরতিতে যাওয়ার আগেই আরও দুই গোল করে ব্লুরা। জিরুদের দ্বিতীয় গোলের পর মার্কোস আলোনসো ৩-০ করেন স্কোর।

৫৯তম মিনিটে জিরুদ দুর্দান্ত হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ বাঁশি বাজার আগে হাডসন-ওডোয় স্কোরশিটে নাম তোলেন।

এমিরেটস স্টেডিয়ামে পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের জোড়া গোলে রেনেসকে হারিয়েছে আর্সেনাল। অ্যারন রামজির ক্রস থেকে ৫ মিনিটে গোলমুখ খোলেন তিনি। গ্যাবনিজ এই স্ট্রাইকার ১৫ মিনিটে আইন্সলে মাইটল্যান্ড-নাইলসকে দ্বিতীয় গোল বানিয়ে দেন। এরপর ৭২ মিনিটে রেনেসের কফিনে শেষ পেরেক ঠুঁকেন অবেমেয়াং।

অবেমেয়াংয়ের গোল উদযাপন প্রথম লেগ ৩-০ গোলে জিতেও ছিটকে গেছে ইতালিয়ান জায়ান্ট নাপোলি। এফসি সলজবুর্গের মাঠে ৩-১ গোলে দ্বিতীয় লেগ হেরে গেছে তারা। ৪-৩ গোলের অগ্রগামিতায় টানা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে উঠেছে অস্ট্রিয়ান ক্লাব।

নাপোলির লিগ প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান গোলশূন্য ড্রয়ে দ্বিতীয় লেগে স্বাগত জানায় এইন্ত্রাখত ফ্রাঙ্কফুর্টকে। ১-০ গোলে হেরে বিদায় নিলো সিরি ‘এ’ জায়ান্টরা।

ক্রাসনোদারের মাঠে ১-১ গোলে ড্র করেও ৩-২ গোলের অগ্রগামিতায় শেষ আটে পৌঁছেছে ভ্যালেন্সিয়া। ডায়নামো জাগরেবকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বেনফিকা। ৩-১ গোলের অগ্রগামিতায় পরের পর্বে পর্তুগিজরা।

গোল পাল্টা গোলের ম্যাচে স্লাভিয়া প্রাগ ৪-৩ গোলে হারিয়েছে সেভিয়াকে। ৬-৫ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে তারা। ভিয়ারিয়াল ৫-২ গোলের অগ্রগামিতায় জেনিত সেন্ট পিটার্সবুর্গকে বিদায় করেছে। দ্বিতীয় লেগে ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে তারা।

শেষ আটে কোন দল কার মুখোমুখি হচ্ছে জানা যাবে শুক্রবার ড্র শেষে। কোয়ার্টার ফাইনালের সূচি নির্ধারণ হবে নিয়নে। ইএসপিএনএফসি

 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে যুবক আটক
গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে যুবক আটক
সেই ভারতীয় নাগরিক ফের ৪ দিনের রিমান্ডে
সেই ভারতীয় নাগরিক ফের ৪ দিনের রিমান্ডে
ঢাকায় একদিনে গ্রেফতার ৪৬৫, ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৪৯ মামলা
ঢাকায় একদিনে গ্রেফতার ৪৬৫, ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৪৯ মামলা
যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চ নয়, আদালত কক্ষ: এরদোয়ান
যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চ নয়, আদালত কক্ষ: এরদোয়ান
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী