বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসরে দুমিনি

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০১৯, ১০:৪৪আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১০:৫২

জেপি দুমিনি ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন জেপি দুমিনি। সামনের বিশ্বকাপের পরই ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানাবেন এই ব্যাটসম্যান। যদিও টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আরও কিছুদিন থাকবেন ২০১৭ সালের সেপ্টেম্বরে টেস্টকে বিদায় জানানো দুমিনি।

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়ে দুমিনি বলেছেন, ‘গত কয়েক মাস মাঠের বাইরে থাকায় ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার নতুন উদ্যোম ফিরে পেয়েছি। ভবিষ্যৎ নিয়ে নতুন লক্ষ্য স্থির করতে পেরেছি। যদিও এই সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ নয়। একই সঙ্গে এটাও মনে করেছি, এটাই সঠিক সময়।’

বিশ্বকাপের পর ৫০ ওভারের ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার জার্সিতে তাকে পাওয়া না গেলেও টি-টোয়েন্টি চালিয়ে যাবেন দুমিনি, ‘আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টোয়েন্টি চালিয়ে যাব আমি। তবে সেখানে প্রাধান্য পাবে আমার পরিবার, কারণ তারাই সবার আগে।’

এখন পর্যন্ত ১৯৩ ওয়ানডে খেলা দুমিনি ৩৭.৩৯ গড়ে করেছেন ৫ হাজার ৪৭ রান। ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও তিনি যথেষ্ট কার্যকর, নিয়েছেন ৬৮ উইকেট। ২০১৯ সালের ইংল্যান্ডের আসর হতে যাচ্ছে তার তৃতীয় বিশ্বকাপ। এর আগে ২০১৫ সালের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও ২০১১ সালে উপমহাদেশের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলেছেন তিনি। ক্রিকবাজ

/কেআর/
সম্পর্কিত
ভারতের মাটিতে প্রথমবার বিগ ব্যাশ, ইতিহাসের সাক্ষী হবে চেন্নাই
বাংলাদেশের অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের স্মরণীয় সিরিজ জয় 
কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
পুরুষদের সমান হতে ব্রিটিশ নারী সেনাদের দ্বিগুণ খাবার ও বেশি ঘুমানোর পরামর্শ
পুরুষদের সমান হতে ব্রিটিশ নারী সেনাদের দ্বিগুণ খাবার ও বেশি ঘুমানোর পরামর্শ
থানা থেকে আসামির পলায়ন, এসআই ও কনস্টেবল প্রত্যাহার
থানা থেকে আসামির পলায়ন, এসআই ও কনস্টেবল প্রত্যাহার
স্পেনে ভয়াবহ দাবানল: বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল: বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
এমবাপ্পের গোল নিয়ে বিতর্ক! 
এমবাপ্পের গোল নিয়ে বিতর্ক! 
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত