বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৯, ১২:২৯আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১২:৪৯

বাংলাদেশের মেয়েদের অনুশীলন ভুটানকে প্রথম ম্যাচে হারিয়ে সাফ মহিলা ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ আগেই। আজ (শনিবার) ‘এ’ গ্রুপে শেষ ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই বাংলাদেশের মেয়েদের। বিরাটনগরের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩-১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

‘এ’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত হয়েছে স্বাগতিক নেপালেরও। একটি করে ম্যাচ খেলে দুই দলেরই তিন পয়েন্ট। তবে গোল গড়ে নেপাল (+৩) এগিয়ে আছে বাংলাদেশের (+২) চেয়ে। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। গ্রুপে দ্বিতীয় হলে সেমিফাইনালে সাবিনা-মারিয়াদের সম্ভাব্য প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন ভারত।  

নেপালের বিপক্ষে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে কথা বলছে না। আগের তিনবারের দেখায় নেপাল দুটিতে জিতেছে, আর একটি ম্যাচ হয়েছে ড্র। সাফে ২০১০ সালে ৩-০ ও ২০১৪ সালে ১-০ গোলে হারতে হয়েছিল। আর গত বছরের নভেম্বরে মিয়ানমারে অলিম্পিক বাছাই পর্বে নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশের মেয়েরা।

ড্র ম্যাচটি হতে পারে বাংলাদেশর জন্য বড় অনুপ্রেরণার। বাংলাদেশ দলও আশায় আছে গ্রুপসেরা হয়ে সেমিফাইনাল খেলতে। কোচ গোলাম রব্বানী ছোটন এই ম্যাচেও মেয়েদের কাছ থেকে শতভাগ চাইছেন। ম্যাচের আগে তিনি বলেছেন, ‘আমাদের দল উন্নতি করছে। এখন দৃষ্টি সামনের ম্যাচের দিকে। আপাতত এই ম্যাচকে ঘিরে আমাদের যত চিন্তা। ভালো খেলার জন্যই দল মাঠে নামবে।’

ভুটানের বিপক্ষে দ্বিতীয় গোল করা অধিনায়ক সাবিনা খাতুন আত্মবিশ্বাসী, ‘আমরা আগেই সেমিফাইনালে উঠে গেছি। এখন আমাদের লক্ষ্য হলো সামনের দিকে এগিয়ে যাওয়া। সেই লক্ষ্য নিয়ে পুরো দল মাঠে নামবে।’

ডিফেন্ডার মাসুরা পারভীন ভুটানের পর নেপাল পরীক্ষায় উত্তীর্ণ হতে চান। তার কথা, ‘ভুটানকে হারিয়েছি। এখন আমাদের সামনে বাধা নেপাল। এই ম্যাচে ইতিবাচক ফুটবল খেলতে চাই।’

একসময় ঢাকার ফুটবলে খেলে যাওয়া নেপালের জাতীয় দলের সাবেক খেলোয়াড় হরি খড়কা এখন মেয়েদের দলের কোচ। এই ম্যাচে নিয়ে তার বক্তব্য, ‘উপভোগ্য ম্যাচ হতে পারে এটি। দুটি দলই ভালো মানের, ভারসাম্য বলা যায়। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবাই মাঠে নামবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৭ জনের মৃত্যু পরও ঝুঁকিতে দুই লাখ মানুষ, কী করছে প্রশাসন
কক্সবাজারে পাহাড়ধস১৭ জনের মৃত্যু পরও ঝুঁকিতে দুই লাখ মানুষ, কী করছে প্রশাসন
কেন আর্জেন্টিনার ম্যাচে বাঁশি বাজাতে পারেন না ইংলিশ রেফারিরা?
কেন আর্জেন্টিনার ম্যাচে বাঁশি বাজাতে পারেন না ইংলিশ রেফারিরা?
মরক্কোকে হারিয়ে ফ্রান্স কোচ যা বললেন
মরক্কোকে হারিয়ে ফ্রান্স কোচ যা বললেন
ব্যাংকের চাকরিতে ক্যারিয়ার শুরুর আগে জানুন গুরুত্বপূর্ণ ১০ বিষয়
ব্যাংকের চাকরিতে ক্যারিয়ার শুরুর আগে জানুন গুরুত্বপূর্ণ ১০ বিষয়
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি