চেলসির আশা ক্ষীণ করে দিলো এভারটন

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০১৯, ১১:৪৮আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১১:৫০

চেলসির আশা ক্ষীণ করে দিলো এভারটন প্রিমিয়ার লিগে চেলসির শীর্ষ চারে থাকার আশা ক্ষীণ করে দিয়েছে এভারটন। তাদের হারিয়ে দিয়েছে ২-০ গোলে।

এভারটনের মাঠে চেলসির প্রথমার্ধটা ছিলো আশা জাগানিয়া। এদেন হ্যাজার্ড বেশ কয়েকবার আক্রমণ শাণালেও লক্ষ্য ভেদ করতে পারেননি। খুব কাছ থেকে সুযোগ হাতছাড়া করেছেন পেদ্রো। কিন্তু বিরতির পর সব কিছু এলোমেলো হয়ে যায় চেলসির। ছন্দ ধরে রাখতে না পারায় চার মিনিটের মাথায় অগ্রগামিতা নিয়ে নেয় এভারটন। হেড করে গোল করেন রিচার্লিসন। মৌসুমে যা তার ১৩তম গোল।

এভারটন সফরকারীদের দুঃখ আরও বাড়িয়ে দেয় ৭১ মিনিটে। রিচার্লিসনকে পেনাল্টি অঞ্চলে ফেলে দিয়েছিলেন মার্কোস আলোনসো। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও ফিরতি বলে ফের লক্ষ্য ভেদ করেন গিলফি সিগার্ডসন।

এই হারের ফলে ষষ্ঠ স্থানে রয়ে গেছে চেলসি। জয় পেলে তারা পেছনে ফেলতে পারতো ম্যানচেস্টার ইউনাইটেডকে। একই সঙ্গে চারে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান সমান হয়ে যেত তাদের।

প্রথমার্ধে দুর্দান্ত খেলেও তা কাজে লাগানে না পারার আক্ষেপ ঝরেছে চেলসি কোচ মাউরিসিও সারির কণ্ঠে, ‘এই প্রথম এই মৌসুমের সেরা ৪৫ মিনিট কাটিয়েছি। কিন্তু দ্বিতীয়ার্ধে সেটা আর ধরে রাখা গেলো না। কিন্তু কেন এমন হলো বুঝা গেলো না।’

দলের এমন পারফরম্যান্সের ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করলেন সারি, ‘এমন কেন হলো তার ব্যাখ্যা দাঁড় করানোটা কষ্টসাধ্য। হতে পারে তা মানসিক বাধা।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাপলের আগ্রহ এবার চীনা চিপে, আইফোনের দামে প্রভাব পড়বে?
অ্যাপলের আগ্রহ এবার চীনা চিপে, আইফোনের দামে প্রভাব পড়বে?
সাহিত্য ও চলচ্চিত্রের কিংবদন্তি জহির রায়হানের জন্মভূমি ঘুরেছেন কি
সাহিত্য ও চলচ্চিত্রের কিংবদন্তি জহির রায়হানের জন্মভূমি ঘুরেছেন কি
কৃষি খাতে তৈরি হচ্ছে প্রযুক্তিনির্ভর নতুন ক্যারিয়ার
কৃষি খাতে তৈরি হচ্ছে প্রযুক্তিনির্ভর নতুন ক্যারিয়ার
কাবাবপ্রেমী ও স্বাস্থ্যসচেতনদের জন্য ডিনারে রাখুন মজাদার হাই প্রোটিন কাবাব
কাবাবপ্রেমী ও স্বাস্থ্যসচেতনদের জন্য ডিনারে রাখুন মজাদার হাই প্রোটিন কাবাব
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?