দি মারিয়ার নৈপুণ্যে লে ক্লাসিক জয় পিএসজির

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০১৯, ১২:২৬আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৪:১১

জোড়া গোলসহ একটি বানিয়ে দিয়েছেন দি মারিয়া। এল ক্লাসিকোর মতোই মর্যাদাপূর্ণ ‘লে ক্লাসিক’। ফরাসি দুই দল প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ও মার্শেই যারা একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। সেই লে ক্লাসিকে মার্শেইকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো পিএসজি।

দাপুটে এই জয়ে কৃতিত্ব আর্জেন্টাই ফরোয়ার্ড আনহেল দি মারিয়ার। প্রতিপক্ষের রক্ষণ চূর্ণ করে দিয়েছেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে কিলিয়ান এমবাপের শুরুর গোলটা তারই বানিয়ে দেওয়া। অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী মার্শেইও যে চোখ রাঙানি দেয়নি এমন নয়। বিরতির পর শুরুতেই সমতা ফিরিয়ে ভড়কে দিয়েছিলো পিএসজিকে। তবে প্রতি আক্রমণে দলকে ফের এগিয়ে নেন দি মারিয়া। ৫৬ মিনিটে তার করা গোলে স্কোর ছিলো ২-১।

মার্শেই মূলত বিপদে পড়ে যায় তাদের গোলকিপার স্টিভ মাঁদাদা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। ৬২ মিনিটে বৈধ অঞ্চলের বাইরে থেকে বল ধরায় ১০ জনের দলে পরিণত হয় তারা। এর চার মিনিট পর আবারও মার্শেইর জালে বল জড়ান দি মারিয়া। নিয়মিত গোলকিপার মাঁদাদা ফিরে গেলে বদলি হয়ে দাঁড়িয়েছিলেন ইয়োহান পেলে। যার বল ধরার সুযোগ হয়নি তখনও। ৩০ মিটার দূর থেকে নেওয়া দি মারিয়ার ফ্রি কিক দর্শনীয়ভাবে তাকে পরাস্ত করে জড়ায় জালে।

আগুনে পারফর্ম করা আর্জেন্টাইন তারকা আরও গোল পেতে পারতেন ম্যাচে। রিভিউতে অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে একটি। একই সঙ্গে ইনজুরি সময়ে পেনাল্টিও মিস করেছেন। ২৮ ম্যাচে পিএসজির সংগ্রহ ৭৭ পয়েন্ট। ২৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মার্শেই।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীমাতৃক বাংলাদেশে ব্যাকওয়াটার ট্যুরিজম ঘিরে নতুন সম্ভাবনা
নদীমাতৃক বাংলাদেশে ব্যাকওয়াটার ট্যুরিজম ঘিরে নতুন সম্ভাবনা
গণভোটের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের সম্পর্ক নেই: গয়েশ্বর
গণভোটের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের সম্পর্ক নেই: গয়েশ্বর
লালবাগ কেল্লায় ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে যোগ দেবেন প্রধানমন্ত্রী  
লালবাগ কেল্লায় ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে যোগ দেবেন প্রধানমন্ত্রী  
চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫
চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য