ক্রাইস্টচার্চের ঘটনায় শ্রদ্ধা জানাবে এফএ

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০১৯, ১১:০০আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১১:১৬

ক্রাইস্টচার্চের ঘটনায় শ্রদ্ধা জানাবে এফএ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় শোকের ছায়া পড়েছে ক্রীড়াঙ্গনেও। এই হামলায় অল্পের জন্য বাংলাদেশের ক্রিকেটাররা বেঁচে ফিরেছেন। তবে নিহত হয়েছেন কিউইদের ফুটসাল দলের গোলরক্ষক। ৫ বাংলাদেশিসহ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৫০ জন। মর্মান্তিক ঘটনায় ওয়েম্বলি স্টেডিয়ামে তাদের প্রতি শ্রদ্ধা জানাবে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এমন উদ্যোগের কথা জানিয়েছে। তারা বলেছে, ক্রাইস্টচার্চে বন্দুকধারীদের হামলার ঘটনায় তারা শ্রদ্ধা জানাবে ২২ মার্চ, শুক্রবার। সেই দিন ইউরো বাছাইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও চেকপ্রজাতন্ত্র। এফএ বিবৃতিতে জানিয়েছে, ‘নিউজিল্যান্ডে ট্র্যাজেডির ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে ২২ মার্চ, শুক্রবার। সেদিন ইউরো বাছাইয়ে ইংল্যান্ড মুখোমুখি হবে চেক প্রজাতন্তের। ক্রাইস্টচার্চের ঘটনায় আমরা প্রত্যেককে স্মরণ করবো যারা এই মর্মান্তিক ঘটনায় আক্রান্ত হয়েছেন।’

শুক্রবার ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইউরোর বাছাই। অবশ্য তার আগে ইংলিশ প্রিমিয়ার লিগসহ ফুটবল অ্যাসোসিয়েশন সমালোচনার মুখে পড়েছিলো। তাদের বিরুদ্ধে দ্বৈত নীতির অভিযোগ আনা হয়েছিলো যে কেন তারা এই হামলার ঘটনায় এখনও কোনও ধরনের শোক প্রকাশ করেনি!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বাক্ষর জালের অভিযোগে মামলা করলেন বেবিচকের সদস্য প্রশাসন 
স্বাক্ষর জালের অভিযোগে মামলা করলেন বেবিচকের সদস্য প্রশাসন 
জর্ডানকে বিদায় করে টিকে রইলো আলজেরিয়া 
জর্ডানকে বিদায় করে টিকে রইলো আলজেরিয়া 
পতিত ফ্যাসিবাদী শক্তিকে আর ফিরতে দেওয়া হবে না: রিজভী 
পতিত ফ্যাসিবাদী শক্তিকে আর ফিরতে দেওয়া হবে না: রিজভী 
‘ইসরায়েল প্রতারক, যুদ্ধবিরতিতে বিশ্বাস নেই’
‘ইসরায়েল প্রতারক, যুদ্ধবিরতিতে বিশ্বাস নেই’
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা