মোশাররফ রুবেলের সফল অস্ত্রোপচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৯, ১৩:২৮আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৩:৩৪

অস্ত্রোপচারের পর রুবেল। ছবি-ফেসবুক থেকে। ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ হোসেন রুবেলের মস্তিষ্কে অস্ত্রোপচার সফল হয়েছে। সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হওয়ার পর মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৮টায় এই সার্জারি শুরু হয়।

সার্জারির পর বাঁহাতি এই স্পিনারের স্ত্রী চৈতি ফারহানা রূপা নিজের ফেসবুকে তার সফল অস্ত্রোপচারের বিষয়টি জানিয়েছেন। তিনি ফেসবুকে জানিয়েছেন, ‘আমার স্বামী মোশাররফ হোসেন রুবেলের অস্ত্রোপচার সফল হয়েছে। সে এখন সুস্থ আছে।’

মোশাররফ রুবেলের স্ত্রীর দেওয়া ফেসবুক স্ট্যাটাস। সার্জারির পর রুবেলের ছবি দিয়ে তিনি আরও লিখেছেন, ‘সার্জারির পর সে হাত-পা নাড়াতে পারছে। কোনও সমস্যা হচ্ছে না। কথাও বলতে পারছে।’

সবার কাছে দোয়া প্রার্থনা করে রুবেলের স্ত্রী আরও লিখেছেন, ‘সবাই যেভাবে পাশে রয়েছেন ও দোয়া করছেন তার জন্য ধন্যবাদ। সবাই তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করবেন।’

জাতীয় দল থেকে বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মোশাররফ হোসেন রুবেল। বেশ কিছুদিন ধরেই তিনি মাথা ব্যথাসহ সমস্যায় ভুগছিলেন। সমস্যার ব্যাপকতা বুঝতে পেরে চিকিৎসকরা তাকে মাথার কিছু পরীক্ষা-নিরীক্ষা করানোর পরামর্শ দেন। সেই পরীক্ষাতেই ধরা পড়ে টিউমারের অস্তিত্ব। তবে চিকিৎসকরা জানিয়েছেন, মোশাররফের ব্রেনের টিউমারটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

তারা পরামর্শ দিয়েছেন, দ্রুত অস্ত্রোপচার করলে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বেশি। সেই কারণেই সিঙ্গাপুর গিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি।

 

/এফআইআর/
সম্পর্কিত
নতুন বোর্ড গঠনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ 
দলে মোসাদ্দেকের ভূমিকা স্পষ্ট করলেন মিরাজ 
৪৫ বলের সেঞ্চুরিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে হাবিবুরের ইতিহাস
সর্বশেষ খবর
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প