ক্রিকেটে নাইজেরিয়ার যুবাদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০১৯, ১৩:০১আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৩:০৮

টান টান উত্তেজনার ম্যাচে নাইজেরিয়াকে জেতাতে ভূমিকা রাখেন পিটার আহো। ফুটবলে আধিপত্য বিস্তার করলেও ক্রিকেটে এখনও অচেনা নাইজেরিয়া। সেই দেশটির হয়ে প্রথমবারের মতো ইতিহাস গড়েছে যুবদল। আফ্রিকান অঞ্চল থেকে সব ম্যাচ জিতে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের টিকিট কেটেছে নাইজেরিয়া।

সিয়েরা লিওনের ছুঁড়ে দেওয়া ১৩৯ রানের লক্ষ্যে খেলতে নামা নাইজেরিয়ার অবস্থাও খুব একটা স্বস্তিদায়ক ছিলো না। এক পর্যায়ে ৯১ রান তুলতে তুলতে ৭ উইকেট হারিয়ে খাদের কিনারায় ছিলো তারা। সেখান থেকে নাইজেরিয়াকে উদ্ধার করেছেন পিটার আহো। লেজের দিকে ২১ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ২ উইকেটে জেতাতে ভূমিকা রেখেছেন নাইজেরিয়াকে।

আফ্রিকা অঞ্চলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাইয়ে শতভাগ জয়ের রেকর্ড রেখেই বাছাই পর্ব পার হয়েছে তারা। জয় ৫ ম্যাচের ৫টিতে। ৫ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট তালিকায় স্বাগতিক নামিবিয়া ছিলো দ্বিতীয় স্থানে। তারপরেই অবস্থান উগান্ডা, সিয়েরা লিওন, কেনিয়া ও তানজানিয়ার।

অবশ্য এই ম্যাচ হেরে গেলে সুযোগ হাত ফসকে চলে যেতো স্বাগতিক নামিবিয়ার কাছে। দিনের অপর ম্যাচে নামিবিয়া বড় রান রেট বজায় রেখে জেতে কেনিয়ার বিপক্ষে। ৫ উইকেটে ২৯৪ রান তোলা নামিবিয়া প্রতিপক্ষকে গুটিয়ে দেয় ৯৬ রানে। তাতে ১৯৮ রানের বিশাল জয় নিয়ে অপেক্ষায় ছিলো নাইজেরিয়ার হারের আশায়! কিন্তু নাইজেরিয়া টান টান উত্তেজনার সেই ম্যাচ জিতে নিয়েছে ২ উইকেটে।

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ
একশর নিচে দু’বার অলআউট হয়ে লজ্জার রেকর্ড বাংলাদেশের
৩৩ বছর পর অ্যামব্রোসের পাশে শরিফুল
সর্বশেষ খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
রংপুরে ৪ খুন: পুলিশের দাবি ডাকাতি, স্বজনরা বলছেন বাড়ি করার সময় চাঁদা চেয়েছিল
রংপুরে ৪ খুন: পুলিশের দাবি ডাকাতি, স্বজনরা বলছেন বাড়ি করার সময় চাঁদা চেয়েছিল
অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
ইউরোপের প্রতিবন্ধীবান্ধব দ্বীপভ্রমণের সেরা পাঁচ স্থান
ইউরোপের প্রতিবন্ধীবান্ধব দ্বীপভ্রমণের সেরা পাঁচ স্থান
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর