মেসিকে ছাড়াই জিতলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০১৯, ১০:৪৯আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১১:১১

জয়ের পর আর্জেন্টিনার উল্লাসের একটি মুহূর্ত। বিরতি দিয়ে লিওনেল মেসি ফিরেও ভেনিজুয়েলার বিপক্ষে জেতাতে পারেননি আর্জেন্টিনাকে। ৩-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তারা কোপা আমেরিকার আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলো মরক্কোর বিপক্ষে। সবশেষ এই প্রীতি ম্যাচে মেসিকে ছাড়াই ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।

২০১৮ বিশ্বকাপের পর গত ম্যাচে জাতীয় দলের হয়ে নেমেছিলেন মেসি। সেই প্রত্যাবর্তনটা অবশ্য সুখকর ছিলো না মোটেও। হারের সঙ্গে ইনজুরি আক্রান্ত হয়ে ছিটকে গেছেন মরক্কোর বিপক্ষে। একই সঙ্গে ছিলেন না সের্হিয়ো আগুয়েরো ও দি মারিয়ারা। ফলে অভিজ্ঞদের অনুপস্থিতিতে আক্রমণের নেতৃত্ব দেন পাউলো দিবালা। এমন অবস্থাতেও শুরু থেকে বেশ কিছু সুযোগ তৈরি করেছিলো আর্জেন্টিনা। তবে একটি গোল পেতে ঘাম ঝরাতে হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। 

শেষ দিকে বদলি কোরেয়ার গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। ৮৩ মিনিটে মাতিয়াস সুয়ারেসের বানিয়ে দেওয়া বলে জাল কাঁপানোর সুযোগ পান কোরেয়া। ফাঁকা পেয়ে গোলের অভিমুখে দৌড়ে গোলকিপার ইয়াসিন বোনোকে পরাস্ত করেন তিনি।

অপর প্রীতি ম্যাচে আইভরি কোস্ট ১-০ গোলে হারিয়েছে লাইবেরিয়াকে। নাইজেরিয়া সমান ব্যবধানে জিতেছে মিশরের বিপক্ষে। এই ম্যাচে প্রাণভোমরা মোহাম্মদ সালাহকে ছাড়াই খেলেছে মিশর। অপর দিকে তারই ক্লাব সতীর্থ সাদিও মানের গোল জেতাতে ভূমিকা রেখেছে সেনেগালের। তারা মালিকে হারিয়েছে ২-১ গোলে।   

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও একটি সুখবর পেলেন মেসি
আরও একটি সুখবর পেলেন মেসি
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
ঘানার রক্ষণে আটকে ইংল্যান্ড, গোলশূন্য প্রথমার্ধ
ঘানার রক্ষণে আটকে ইংল্যান্ড, গোলশূন্য প্রথমার্ধ
বিশ্বকাপের মাঠ থেকে সংসদে ‘ভাইকিং রো’, কীভাবে এলো
বিশ্বকাপের মাঠ থেকে সংসদে ‘ভাইকিং রো’, কীভাবে এলো
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা