মিয়ামি ওপেন থেকে জোকোভিচের বিদায়

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০১৯, ১২:১৮আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৩:০৩

মিয়ামি থেকে জোকোভিচের বিদায় মিয়ামি ওপেনে অপ্রত্যাশিত হার দেখেছেন র‌্যাংকিংয়ের এক নম্বর নোভাক জোকোভিচ। চতুর্থ রাউন্ডে তাকে হারিয়ে দিয়েছেন রবার্তো বাতিস্তা আগত।

গত সপ্তাহে ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ডেও অপ্রত্যাশিত হার দেখেছিলেন জোকোভিচ। মিয়ামিতে চতুর্থ রাউন্ডেও বজায় থাকলো একই ধারা। স্প্যানিয়ার্ড আগত তাকে হারিয়েছেন ১-৬, ৭-৫, ৬-৩ গেমে। জানুয়ারিতে এই আগতের কাছেই কাতার ওপেনে ধরাশায়ী হয়েছিলেন জোকোভিচ।  

অপর দিকে তৃতীয় রাউন্ডে জিতে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন আরেক তারকা রজার ফেদেরার। সরাসরি সেটে হারিয়েছেন ফিলিপ ক্রাজিনোভিচ। মিয়ামিতে চতুর্থ শিরোপার খোঁজে থাকা ফেদেরার সার্বিয়ান ক্রাজিনোভিচকে হারিয়েছেন ৭-৫, ৬-৩ গেমে। শেষ ষোলোতে রাশিয়ান দানিল মেদভেদেভের মুখোমুখি হবেন তিনি।

কোয়ার্টার ফাইনালে হালেপ। মেয়েদের এককে টানা চতুর্থবারের মতো ভেনাস উইলিয়ামসকে হারানোর স্বাদ নিয়েছেন সিমোনা হালেপ। টুর্নামেন্ট থেকে সেরেনা সরে গেলেও টিকে ছিলেন তার বড় বোন ভেনাস। চতুর্থ রাউন্ডে তারও বিদায় নিশ্চিত করলেন রোমানিয়ান তৃতীয় বাছাই। হালেপের জয় এসেছে ৬-৩, ৬-৩ গেমে।

অপর দিকে চেক পেত্রো কেভিতোভা জয় পেয়ে নিশ্চিত করেছেন কোয়ার্টার ফাইনাল। চতুর্থ রাউন্ডে ফরাসি ক্যারোলাইন গার্সিয়াকে হারিয়েছেন ৬-৩, ৬-৩ গেমে। এই টুর্নামেন্ট জিতলে হালেপের মতো কেভিতোভাও চলে আসতে পারেন র‌্যাংকিংয়ের এক নম্বরে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন
বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন
মাঠের রাজপুত্রের প্রেমে যখন বিশ্বতারকারা
মাঠের রাজপুত্রের প্রেমে যখন বিশ্বতারকারা
চট্টগ্রামের ‘আন্ডারওয়ার্ল্ড’ নিয়ন্ত্রণ করছে কারা?
চট্টগ্রামের ‘আন্ডারওয়ার্ল্ড’ নিয়ন্ত্রণ করছে কারা?
নায়ক নয়, নেতা বিজয়কে জন্মদিনে শুভেচ্ছা কীর্তির
নায়ক নয়, নেতা বিজয়কে জন্মদিনে শুভেচ্ছা কীর্তির
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা