মিয়ামি ওপেনের শেষ আটে ফেদেরার

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০১৯, ১১:৫১আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১১:৫৪

মিয়ামি ওপেনের শেষ আটে ফেদেরার রাশিয়ার দানিল মেদভেদেভকে সরাসরি সেটে হারিয়ে মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার।

২০১৭ সালে শেষবার এই ট্রফি হাতে নেওয়া ফেদেরার ৬-৪, ৬-২ গেমে জিতেছেন। শেষ আটের টিকিট নিশ্চিত করতে এদিন তিনি সময় নেন এক ঘণ্টা এক মিনিট।

১৩তম বাছাইয়ের বিপক্ষে ৩৭ বছরের ফেদেরারের উইনার্স ২২টি, শেষ ১১ গেমের ৯টিই জিতেছেন। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন।

ম্যাচ শেষে ফেদেরার বলেছেন, ‘আমি চিন্তা করেছিলাম এটা দারুণ ম্যাচ হবে। পয়েন্টগুলো আমার হাতে চলে এসেছিল এবং এটাই ছিল বড় পার্থক্য। এই সপ্তাহে আমার সার্ভিস হচ্ছে দারুণ এবং আশা করি পরের পর্বে সেটা ধরে রাখতে পারবো।’

অ্যান্ডারসনের বিপক্ষে ৬ বার খেলার অভিজ্ঞতা হয়েছে ফেদেরারের। তার কাছে হার মাত্র একটি, গত বছরের উইম্বলডনে। দক্ষিণ আফ্রিকান প্রতিপক্ষকে নিয়ে সুইস তারকার মূল্যায়ন, ‘কেভিন দারুণ খেলোয়াড়। এই মুহূর্তে দারুণ সব সার্ভিস করে খেলছে সে। আশা করি তাকে হতাশ করবো।’ বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের 
পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের 
ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেওয়া দেবীগঞ্জের সেই পিআইও প্রত্যাহার
ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেওয়া দেবীগঞ্জের সেই পিআইও প্রত্যাহার
‘শুধু জাইমা নয়, যেকোনও নারীর বিরুদ্ধে নোংরা কথা সরকার সহ্য করবে না’
‘শুধু জাইমা নয়, যেকোনও নারীর বিরুদ্ধে নোংরা কথা সরকার সহ্য করবে না’
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ বিজয়ের, বিরোধীদের ওয়াকআউট
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ বিজয়ের, বিরোধীদের ওয়াকআউট
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
অবশেষে শাহজালালের মাজারের ডেগের তালা খুলে দিলেন ডিসি সারওয়ার
অবশেষে শাহজালালের মাজারের ডেগের তালা খুলে দিলেন ডিসি সারওয়ার