স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্ট শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ১৩:৪০আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৩:৪০

শুরু হয়েছে স্বাধীনতা দিবস ক্যারম প্রতিযোগিতা বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্ট-২০১৯’। তিন দিনব্যাপী এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১০ জেলার প্রায় ৪০ খেলোয়াড়। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার বাংলা ট্রিবিউন, দেশ টিভি ও ডেইলি বাংলাদেশ।

শুক্রবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ক্যারম ফেডারেশনের হল রুমে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কাজী মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিজয় টিভির এক্সিকিউটিভ ডিরেক্টর নায়লা বারী ও দেশ টিভির বার্তা সম্পাদক মাহামুদুল হাসান শামিম।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাবসহ উপস্থিত ছিলেন ক্যারম ফেডারেশনের কর্মকর্তা ও খেলোয়াড়রা। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।

উদ্বোধনী অনুষ্ঠানে লিয়ন বলেছেন, ‘আমরা চেষ্টা করছি ক্যারমকে সামনে এগিয়ে নেওয়ার। তাই প্রতি বছরের মত এবারও আয়োজন করেছি স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্ট। আশা আছে শিগগিরই একটা জাতীয় ক্যারম প্রতিযোগিতা করার। এছাড়া বঙ্গবন্ধুর নামে একটা ইন্টারন্যাশনাল ক্যারম টুর্নামেন্ট আয়োজনেরও চিন্তভাবনা করছি।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন