মিয়ামি ওপেনের ফাইনালে ফেদেরার

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০১৯, ১৪:২৮আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৪:২৮

ফাইনাল নিশ্চিতের পর রজার ফেদেরার জয়রথ ছুটছে রজার ফেদেরারের। মিয়ামি ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন ‍সুইস তারকা। শনিবার সেমিফাইনালে হারিয়েছেন তিনি কানাডিয়ান তরুণ ডেনিস শাপোভালোভকে। এ নিয়ে এটিপি মাস্টার্সের টানা দ্বিতীয় ফাইনালে উঠলেন ফেদেরার।

৩৭ বছর বয়সী সুইস তারকা ডমিনিক থেইমের কাছে হেরেছেন ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা। সেই ধাক্কা কাটিয়ে উঠতে আরেকটি ফাইনালে ‍উঠলেন তিনি। মিয়ামি ওপেনের সেমিফাইনালে ফেদেরার ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন শাপোভালোভকে। শিরোপা নির্ধারণী ম্যাচে ২০টি গ্র্যান্ড স্লামের মালিক লড়বেন বর্তমান চ্যাম্পিয়ন জন ইসনারের বিপক্ষে।

৩৩ বছর বয়সী ইসনার অন্য সেমিফাইনালে হারিয়েছেন কানাডিয়ান ‘বিস্ময় তরুণ’ ফেলিক্স আগার-আলিয়াসিমকে। ১৮ বছর বয়সী এই কানাডিয়ান প্রথমবার খেলেছেন কোনও মাস্টার্সের সেমিফাইনালে, তাকে আমেরিকান তারকা হারিয়েছেন ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-৪) গেমে। তাতে টানা দ্বিতীয়বার ফাইনালে নাম লেখালেন ইসনার।

ফেদেরার উঠেছেন মিয়ামি ওপেনের পঞ্চম ফাইনালে। সেমিফাইনাল জয়ের পথে তিনি হারিয়েছেন ১৯ বছর বয়সী শাপোভালোভকে, মজার ব্যাপার হলো ফেদেরারের মিয়ামি ওপেনের অভিষেকের সময় জন্মই হয়নি এই কানাডিয়ানের! ১৯৯৯ সালের মার্চে ফ্লোরিডার প্রতিযোগিতায় প্রথমবার নেমেছিলেন সুইস কিংবদন্তি।

আমেরিকার হার্ড কোর্টে দারুণ সময় পার করছেন ফেদেরার। ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালের পর আরেকটি প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচ খেলার অপেক্ষায় তিনি। আগের প্রতিযোগিতায় শিরোপা জিততে না পারার হতাশা দূর করার সুযোগ পাচ্ছেন ৩৭ বছর বয়সী তারকা। যদিও ফাইনালে কঠিন পরীক্ষার সামনে পড়তে হচ্ছে তাকে। বিবিসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি