আত্মপক্ষ সমর্থনে পান্ডিয়া-রাহুলকে চিঠি

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০১৯, ১১:৪৪আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৪:৩৬

টিভি টকশোতে পান্ডিয়া ও রাহুল বিসিসিআইতে ন্যায়পাল না থাকায় এতদিন বিপদের মুখোমুখি হতে হয়নি হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে। তাদের সেই সুসময় শেষ হয়ে এলো বলে! নতুন ন্যায়পাল অবসরপ্রাপ্ত বিচারপতি ডিকে জেইন বিতর্কিত ইস্যুতে শুনানির জন্য হাজির হতে বলেছেন দুই ক্রিকেটারকে।

ভারতীয় সেলেব্রেটি শো-কফি উইথ করণে নারীদের নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন পান্ডিয়া ও রাহুল। সোশ্যাল মিডিয়ায় এই ইস্যু ঝড় তুললে ক্ষমাও চেয়েছিলেন তারা। কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

অবশ্য ন্যায়পাল না থাকায় তদন্তের অগ্রগতি হচ্ছে না দেখে পরে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ন্যায়পাল নিয়োগের ফলে তদন্ত শুরু হওয়াতে সামনে ঝামেলা অপেক্ষা করছে দুই ক্রিকেটারের। এ প্রসঙ্গে সাবেক বিচারপতি জেইন জানান, ‘গত সপ্তাহে আমি পান্ডিয়া ও রাহুলকে আত্মপক্ষ সমর্থনের জন্য নোটিশ ইস্যু করেছি। ন্যায় বিচারের স্বার্থে আমাকে তাদের মুখ থেকেও শুনতে হবে।’ অবশ্য ডিকে জেইন স্পষ্ট করে দিয়েছেন এই প্রক্রিয়াতে কড়াকড়ি নেই কোনও। যে কোনও সময় তারা হাজির হতে পারেন ন্যায়পালের কাছে, ‘এখন এটা তাদের ওপর নির্ভর করছে যে কখন তারা হাজির হতে চায়।’

বর্তমানে দুই ক্রিকেটারই আইপিএলে খেলছেন। তাই নির্দিষ্ট করে কোনও দিনক্ষণ দেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের ন্যায়পাল। বিতর্কিত ঘটনায় দুই ক্রিকেটারকেই অস্ট্রেলিয়া সফর শেষ না করে দেশে ফেরত পাঠানো হয়েছিলো।

তাদের মাঝে রাহুল বাদ পড়েন পরবর্তী নিউজিল্যান্ড সিরিজে। তবে নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে শুধু পান্ডিয়া যোগ দেন সেই সিরিজে। আর রাহুলকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভারতীয় এ দলে যুক্ত করে দেওয়া হয়।   

 

/এফআইআর/
সম্পর্কিত
সিরিজ রক্ষা হলো না, ৭ রানে হার বাংলাদেশের
রেনশ ঝড়ে বাংলাদেশের সামনে ১৯৭ রানের লক্ষ্য
টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
ইরান একেবারে শেষ, ট্রাম্পের দাবি
ইরান একেবারে শেষ, ট্রাম্পের দাবি
‘মিরাকেলি মিলে যাওয়া’ বগুড়ার ২ ইউনিয়নের নাম বদলাতেই হচ্ছে
‘মিরাকেলি মিলে যাওয়া’ বগুড়ার ২ ইউনিয়নের নাম বদলাতেই হচ্ছে
বাংলাদেশ ও পাকিস্তানের গভীর সাংস্কৃতিক বন্ধন আছে: হাইকমিশনার
বাংলাদেশ ও পাকিস্তানের গভীর সাংস্কৃতিক বন্ধন আছে: হাইকমিশনার
ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ, ৪ মাসে পোশাক রফতানি কমেছে ১৯ শতাংশ
ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ, ৪ মাসে পোশাক রফতানি কমেছে ১৯ শতাংশ
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে?