বাজির অপরাধে গ্রেফতার ভারতের নারী দলের সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০১৯, ১৬:০১আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৬:০৭

বাজির অপরাধে গ্রেফতার ভারতীয় নারী দলের সাবেক কোচ। আইপিএল শুরু হয়ে গেলে বাজিকরের আনাগোনা বেড়ে যায় ভারতে। তেমন অপরাধে সোমবার গ্রেফতার হয়েছেন ভারতীয় নারী দলের সাবেক কোচ ও রঞ্জি ট্রফি ক্রিকেটার তুষার আরোথ।

আইপিএলের বাজিকর চক্রের সঙ্গে সম্পৃক্ততা থাকায় তুষারকে গ্রেফতার করা হয়েছে। অলকা পুরিতে একটি ক্যাফেতে ওই চক্রকে হাতে নাতে ধরা হয়। তার সঙ্গে মোট গ্রেফতার হয়েছেন ১৯জন। তাদের সঙ্গে ছিলেন তুষার ও তার দুই সঙ্গী।  সোমবার রাতে সেই সময় দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাবের খেলা চলছিল।

সংশ্লিষ্ট অপরাধ তদন্ত বিভাগের ডিসিপি জাদেজা জানান, ‘আমরা এই বাজিকর চক্র সম্পর্কে আগেই খবর পেয়েছি। তার পরেই সেই ক্যাফেতে অভিযান। সেখানে আইপিএলের ম্যাচ চলছিলো। তারা অনলাইনে আইপিএল বাজির সঙ্গে যুক্ত ছিলো।’

গ্রেফতারকৃতদের মধ্য থেকে একজনের মোবাইল থেকে বাজি সংক্রান্ত অ্যাপস পাওয়া গেছে। সেখানে ভারতীয় নারী দলের সাবেক কোচও উপস্থিত ছিলেন। অবশ্য তাদের গ্রেফতার করা হলেও পরে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের ফোন ও যানবাহনগুলো জব্দ করা হয়েছে। অবশ্য সে সময় আরোথের মোবাইলে তেমন কোনও অ্যাপস পাওয়া যায়নি।

আরোথ নিজে অবশ্য এসব সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন, ‘পুলিশ আসার ২০ মিনিট পূর্বে আমি ক্যাফেতে আসি। আমি কোনও ধরনের বাজিতে সম্পৃক্ত নই।’

/এফআইআর/
সম্পর্কিত
ডারউইনে বাংলাদেশকে হারাতে এবার বিরল ইতিহাস গড়তে হবে অস্ট্রেলিয়াকে!
সেঞ্চুরির পর তানজিদ বললেন, ‘বেশি কিছু করার চেষ্টা করিনি’
মিরাজকে কেন ‘উইকেট থেকে সরে যাও’ বলেছিলেন স্টার্ক? (ভিডিও)
সর্বশেষ খবর
‘নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই’ 
‘নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই’ 
গাজীপুরে একদিনে ৩ জনের লাশ উদ্ধার
গাজীপুরে একদিনে ৩ জনের লাশ উদ্ধার
এদেশের মানুষের উন্নয়ন শুধু বিএনপিই করতে জানে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এদেশের মানুষের উন্নয়ন শুধু বিএনপিই করতে জানে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির বার্তা, সাময়িক কষ্টে দেশবাসীর সহযোগিতা কামনা 
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির বার্তা, সাময়িক কষ্টে দেশবাসীর সহযোগিতা কামনা 
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি