বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে গর্ডন গ্রিনিজের প্রত্যাশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৯, ১৯:০৬আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৯:০৬

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন গর্ডন গ্রিনিজ (বাঁ থেকে তৃতীয়) গর্ডন গ্রিনিজের হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের পথে যাত্রা। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পাশাপাশি দুই বছর পর ইংল্যান্ডের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তার কোচিংয়েই টাইগাররা পেয়েছিল ঐতিহাসিক জয়। বিশ্বকাপের পর দায়িত্ব ছেড়ে দিলেও ক্যারিবীয় গ্রেট ভোলেননি বাংলাদেশকে। সুযোগ পেলেই চলে আসেন বাংলাদেশে, এবার এলেন তিনি বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন প্রতিযোগিতার অতিথি হিসেবে।

ক্রিকেটের বাইরের কাজে এলেও বাংলাদেশের ক্রিকেট নিয়েইসাবেক ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে কথা বলতে হলো কুর্মিটোলা গলফ কোর্সের সংবাদ সম্মেলনে। মে মাসের শেষ দিকে ইংল্যান্ডে বসবে বিশ্বকাপের আসর। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন তিনি। টাইগারদের নিয়ে গ্রিনিজের প্রত্যাশা, ‘আশা করি বাংলাদেশ ভালো করবে। আমি জানি ভালো করতে ও টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে খেলোয়াড়রা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। তাদের জন্য শুভকামনা থাকবে।’

বাংলাদেশকে নিয়ে তিনি আরও বললেন, ‘বাংলাদেশ যদি ভালো খেলে, তারা অনেক বড় দলের বিপক্ষে আপসেট ঘটাতে পারে। আশা করি এই টুর্নামেন্টে তারা ধারাবাহিকভাবে ভালো খেলবে।’

বিশ্বকাপের আগমুহূর্তে স্বরূপে ফিরেছে অস্ট্রেলিয়া, ভারত সবসময়ই দুর্দান্ত, অন্যদিকে ওয়ানডে র‌্যাংকিংয়ে এক নম্বরে থাকা ইংল্যান্ডের ঘরের মাটিতেই বিশ্বকাপ। তাহলে এবারের প্রতিযোগিতায় ফেভারিট কে? গ্রিনিজ নির্দিষ্ট করে কোনও দলের নাম বলতে পারছেন না। সবারই সুযোগ দেখছেন তিনি, ‘টুর্নামেন্ট যেহেতু ইংল্যান্ডে হচ্ছে, তাই তারা কিছুটা এগিয়ে থাকবে। তবে ইংল্যান্ড ঘরের মাঠে ফাইনালে উঠেও জিততে পারেনি। কাজেই বলব, সবার সমান সুযোগ থাকবে। এই মুহূর্তে নির্দিষ্ট কোনও দল নেই, যারা একাই ছড়ি ঘুরাচ্ছে। আমি তাই বলতে পারব না এরাই ফেভারিট।’

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপই দেখছেন ক্যারিবিয়ান কিংবদন্তি, ‘আপনি আশা করতে পারেন প্রতিদ্বন্দ্বিতার দিক দিয়ে সফল টুর্নামেন্টই হতে যাচ্ছে। সবাই তো রোমাঞ্চকর ক্রিকেটই দেখতে চায়। যারা খেলাটা দেখবে, তারা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাই দেখতে চাইবে। আশা করি তেমন কিছু দেখতে পারব।’

বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন প্রতিযোগিতার অতিথি হিসেবে এবার বাংলাদেশ সফরে এসেছেন গ্রিনিজ। সাবেক কর্মস্থল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যাবেন কিনা, এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘এবার বিসিবিতে যাওয়া কঠিন হবে। দুই দিনের জন্য এসেছি। তবে কয়েকজন ক্রিকেটসংশ্লিষ্ট বন্ধুর সঙ্গে দেখা হবে। আশরাফুলের সঙ্গে আজ দেখা হবে। আমি এখানে গলফের প্রমোট করতে এসেছি। এটা নিয়ে ব্যস্ত থাকব।’

গত বছর গ্রিনিজ ঢাকায় এসেছিলেন বিসিবির আমন্ত্রণে, আইসিসি ট্রফি জয়ী দলের সংবর্ধনায় অংশ নিতে। নতুন বছরে আবারও এলেন বাংলাদেশে। তবে এবার আলোকিত করলেন গত বুধবার শুরু হওয়া এশিয়ান ট্যুরের প্রতিযোগিতা বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের মঞ্চ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার 
টি-টোয়েন্টিতে হারে শুরু বাংলাদেশের 
কনোলি ও ডেভিডকে আউট করে ম্যাচে ফেরার চেষ্টা বাংলাদেশের
সর্বশেষ খবর
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
রোনালদো কি পারবেন ছয় ভিন্ন আসরে গোল করার অনন্য রেকর্ড গড়তে  
রোনালদো কি পারবেন ছয় ভিন্ন আসরে গোল করার অনন্য রেকর্ড গড়তে  
স্থবির ইকোনমিক জোনে নতুন প্রাণ, কতটা গতি আনবে চীনা প্রকল্প? 
স্থবির ইকোনমিক জোনে নতুন প্রাণ, কতটা গতি আনবে চীনা প্রকল্প? 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
টিভিতে আজকের খেলা (১৭ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ জুন, ২০২৬)