সরিয়ে দেওয়া হচ্ছে রিচার্ড পাইবাসকে?

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০১৯, ১১:৪০ আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১১:৪৬

রিচার্ড পাইবাস। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি পাল্টেছে। নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন রিকি স্কেরিট। এরপরেই পরিবর্তনের হাওয়া বইছে ক্যারিবীয় ক্রিকেটে। বিতর্কিত হেড কোচ রিচার্ড পাইবাসকে সরিয়ে দেওয়ার কথা জোড়ালোভাবেই শোনা যাচ্ছে।

স্টুয়ার্ট ল’ এর জায়গায় তার নিয়োগের পর থেকে নানা সমালোচনা চলছিলো। কারণ সাবেক এই বাংলাদেশ কোচের কারণেই বর্তমান উইন্ডিজ ক্রিকেটের অভিজ্ঞ অনেকে দলছাড়া। তার পুনরায় নিয়োগের পর অনেকেই বিষয়টা ভালো চোখে নেননি। এই অবস্থায় বোর্ড প্রধান পরিবর্তন হয়েছে বলে তারাও তাকে রাখার পক্ষে নন। অবশ্য তার মেয়াদ ছিলো বিশ্বকাপের পর জুলাইয়ে ভারত সফর পর্যন্ত।

অবশ্য স্টুয়ার্ট ল চলে যাওয়ায় তার বদলে কোচ হওয়ার পর উন্নতির পথে আছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় এবং ওয়ানডে সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। তারপরেও কোচ নিয়ে নিজেদের নীতিগত অবস্থানে অনড় স্কেরিট জানালেন, ‘ক্রিকেট নিয়ে একটি রিভিউ প্রক্রিয়াধীন আছে। মঙ্গলবার বোর্ড সভার পরই আনুষ্ঠানিক ঘোষণা।’

এরফলে আগে নিয়োগ পাওয়া সহকারী কোচ মুশতাক আহমেদের পদটিও এখন নড়বড়ে। তবে মুশতাককে নিয়ে নিশ্চিত করে কিছুই জানায়নি ক্যারিবীয় বোর্ড।

বেশ অনেক বছর ধরেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের সঙ্গে যুক্ত পাইবাস। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছিলেন বোর্ডের ক্রিকেট পরিচালক। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে হয়েছেন এইচপি পরিচালক।

আর ক্রিকেট পরিচালক থাকাকালীন সময়েই যত বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। তার করা কিছু নীতি মালার কারণে এখন ওয়েস্ট ইন্ডিজের অনেক তারকা ক্রিকেটারই জাতীয় দলে নেই। তিনি নিয়ম করেছিলেন জাতীয় দলে খেলতে হলে ঘরোয়া ক্রিকেটে বাধ্যতামূলকভাবে খেলতে হবে। -ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
ব্যাটিংয়ে বারবার একই ধরনের ভুল হচ্ছে: তাসকিন 
 বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন
স্ত্রীকে সাতটি গুলি, শেষ পর্যন্ত ফাঁসিতে ঝুলতে হয় যে ক্রিকেটারকে
সর্বশেষ খবর
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনাকে ঘুষ দিলেই ওসি-এসপি হওয়া যাবে: হাসনাত 
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনাকে ঘুষ দিলেই ওসি-এসপি হওয়া যাবে: হাসনাত 
ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায় স্থগিত 
ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায় স্থগিত 
হাসপাতালের টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন
হাসপাতালের টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন
একেনবাবুর সঙ্গে কেরালা ভ্রমণ, ঘুরে দেখুন সিনেমার শুটিং স্পট
একেনবাবুর সঙ্গে কেরালা ভ্রমণ, ঘুরে দেখুন সিনেমার শুটিং স্পট
সর্বাধিক পঠিত
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের