দাপুটে জয়ে শীর্ষে কলকাতা

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০১৯, ০০:২৮আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১০:০৩

হাফসেঞ্চুরি উদযাপন করছেন লিন ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে রাজস্থান রয়্যালসের মাঠে দাপুটে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৮ উইকেটে জিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শীর্ষস্থানও দখল করেছে তারা।

৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সবার উপরে কলকাতা। সমান পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংস। ২ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে ৭ নম্বরে রাজস্থান।

আগে ব্যাট করে ৩ উইকেটে ১৩৯ রান করে রাজস্থান। জবাবে কলকাতা ২ উইকেট হারিয়ে ১৩.৫ ওভারে করে ১৪০ রান।

জয়পুরে টস জিতে ফিল্ডিং নিয়ে দ্বিতীয় ওভারে উইকেট পায় কলকাতা। এরপর জস বাটলারের সঙ্গে স্টিভেন স্মিথ ক্রিজে ছিলেন ১০.৪ ওভার। কিন্তু অতিথি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতি বাড়াতে পারেননি তারা।

বাটলারকে ৩৭ রানে ফিরিয়ে ৭২ রানের জুটি ভাঙে কলকাতা। রাহুল ত্রিপাঠী ৬ রান করেন। স্মিথের সঙ্গে তার জুটি ছিল ২৮ রানের। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। ইনিংস সেরা ৭৩ রান করেন তিনি। তার ৫৯ বলের ইনিংসে ছিল ৭ চার ও ১ ছয়।

জিতে মাঠ ছাড়ছে কলকাতা হ্যারি গার্নি কলকাতার পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। তার সঙ্গে পিযুষ চাওলা ও সুনীল নারিনের স্পিনে রাজস্থানের রানের লাগাম টেনে ধরে কলকাতা।

স্বাগতিকরা ঝড় তুলতে না পারলেও ক্রিস লিন ও নারিন শুরু থেকে ছিলেন মারকুটে। মাত্র ৮.৩ ওভারে ৯১ রানের জুটি গড়েন কলকাতার দুই ওপেনার। পরপর দুই ওভারে দুজনকেই আউট করেন শ্রেয়াস গোপাল।

তবে মাঠছাড়ার আগে সহজ জয়ের ভিত গড়েন নারিন ও লিন। ২৫ বলে ৬ চার ও ৩ ছয়ে ৪৭ রান করেন নারিন। ইনিংস সেরা ৫০ রান করেন লিন, ৩২ বলে ছয়টি চার ও তিনটি ছয়ে।

দুই ওপেনারের মতো রবিন উথাপ্পা খেলেন ঝড়ো ইনিংস। ১৬ বলে ২৬ রানে অপরাজিত থেকে দলকে জেতান ভারতীয় ব্যাটসম্যান। অন্য প্রান্তে শুভমান গিল ৬ রানে টিকে ছিলেন।

/এফএইচএম/এমএমজে/
সম্পর্কিত
অক্টোবরে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
কারাগারে ইমরানকে হত্যা করা হতে পারে, আশঙ্কা বোনের
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মারুফা
সর্বশেষ খবর
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী