হুয়েস্কার বিপক্ষে খেলবেন না মেসি

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০১৯, ১১:০৩ আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১২:৪৪

আঘাতের পর শুশ্রূষা নিচ্ছেন মেসি। লা লিগায় হুয়েস্কার বিপক্ষে দর্শকের ভূমিকায় থাকতে হচ্ছে লিওনেল মেসিকে। চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ভয়ানক চোট পেয়েছেন মেসি। সেই চোটের ফলে রক্তাক্ত হয়ে ওঠেছিলো মেসির নাক ও চার পাশ! এই চোটে তাকে বিশ্রাম দেওয়ার পক্ষে কোচ এরনেস্তো ভালভারদে।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউর বিপক্ষে বার্সেলোনা জিতেছে ১-০ গোলে। এগিয়ে থেকে তারা পরের লেগে খেলবে ন্যু ক্যাম্পে। সেই ম্যাচের প্রথমার্ধেই এমন অঘটনটা ঘটে মেসি আর ম্যানইউ ডিফেন্ডার ক্রিস স্মলিং সংঘর্ষে জড়ালে। ভয়াবহ এই সংঘর্ষে নাকে আঘাত পান মেসি। সেসময় নাকের আশে পাশে রক্তের ছড়াছড়ি ছিলো। এমনকি ফুলেও গিয়েছিলো! বৃহস্পতিবার বাড়তি পরীক্ষা করানো হবে সেই চোটের গভীরতা জানতে।

ইএসপিএন অবশ্য জানিয়েছে, বার্সার পক্ষ থেকে বলা হয়েছে কোনও ধরনের ফ্র্যাকচারের ঘটনা ঘটেনি। তবে কোচ এরনেস্তো ভালভারদে শনিবার হুয়েস্কার বিপক্ষে মেসিকে বিশ্রামে রাখার পক্ষে।

বার্সা মিডফিল্ডার সের্হিয়ো বুসকেৎজ মেসির চোট প্রসঙ্গে জানান, ‘এটা বড় ধাক্কাই। মেসির মুখের ওপর রক্ত আর চোটের দাগ। এটা অবশ্যই তার জন্য অস্বস্তিকর। কিন্তু সে তখনও শক্ত মানকিতার পরিচয় দিয়েছে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ আছে দেশের ৩৫ বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট
বন্ধ আছে দেশের ৩৫ বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট
বেক্সিমকোর আরও দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান
বেক্সিমকোর আরও দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান
প্রয়োজনে ফের পূর্বপ্রস্তুতিমূলক হামলা, শত্রু দেশকে ইরানি সেনাবাহিনীর হুঁশিয়ারি
প্রয়োজনে ফের পূর্বপ্রস্তুতিমূলক হামলা, শত্রু দেশকে ইরানি সেনাবাহিনীর হুঁশিয়ারি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১ লাখ টাকা জরিমানা
দেশজুড়ে বাজারে অভিযান, ১১ লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা