ম্যানইউয়ের পক্ষেও আছেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০১৯, ২২:৫৭আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২২:৫৭

ম্যানইউয়ের পক্ষেও আছেন রোনালদিনহো ঘরের মাঠে হেরেছে, এখন আবার যেতে হবে প্রতিপক্ষের মাঠে খেলতে। আর সেই প্রতিপক্ষ যখন বার্সেলোনা, তখন ভয় আরও জেঁকে বসতে পারে মনে। ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের মনে শঙ্কার মেঘ সত্যি জমে থাকলে রোনালদিনহোর কথায় আশার পালে হাওয়া লাগাতে পারেন। ব্রাজিলিয়ান তারকা যে ইংলিশ ক্লাবটিরও সম্ভাবনা দেখছেন।

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে বার্সেলোনা ও ম্যানইউ। ওল্ড ট্র্যাফোর্ডের প্রথম লেগ লুক শ’র আত্মঘাতী গোলে জিতে ফিরেছে বার্সেলোনা। ফিরতি লেগ ঘরের মাঠে বলে বার্সেলোনার পক্ষেই বাজির ঘোড়া। রোনালদিনহো তার সাবেক ক্লাব বার্সেলোনার সেমিফাইনালে ওঠার সহজ পথ আঁকলেও একই সঙ্গে আশা দেখছেন ম্যানইউয়েরও।

প্রথম গোলকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান প্লে মেকার, ‘সত্য হলো, ম্যানচেস্টারেই খেলা শেষ করে এসেছে বার্সেলোনা, তবে ১-০ গোলে হারা ম্যানচেস্টার ইউনাইটেড এখনও আশা করতে পারে। যেভাবে বার্সেলোনা খেলছে এবং যত গোল করেছে, তাতে তাদের এগিয়ে (সেমিফাইনাল) যাওয়াটাই আমি প্রত্যাশা করি।’

সঙ্গে যোগ করেছেন, ‘ঘরের মাঠে আমি তাদের সহজ জয়ই দেখছি। প্রথম গোলের ওপর সবকিছু নির্ভর করছে। বার্সেলোনা শুরুতে গোল করলে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য দীর্ঘ রাত্রি অপেক্ষা করছে। তবে তারা (ম্যানইউ) আগে গোল করলে স্টেডিয়ামে স্নায়ুচাপ ভর করবে। এরপর কী ঘটবে, সেটা কেউ বলতে পারবে না।’

ওল্ড ট্র্যাফোর্ড থেকে জিতে ফেরায় সুবিধাজনক জায়গা থেকে মাঠে নামবে বার্সেলোনা। তাছাড়া ঘরের মাঠের সমর্থকদের সমর্থন তো আছেই। তবে চ্যাম্পিয়নস লিগের আগের মঞ্চেই ম্যানইউ ঘুরে দাঁড়ানোর ইতিহাস লিখেছে। ঘরের মাঠে ২-০ গোলে হারলেও পিএসজির মাঠ থেকে জিতে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। সেই ঘটনার পুনরাবৃত্তি করলেই তো হয়! গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে সারের কোনও ঘাটতি নেই, কেউ বেশি দাম দেবেন না: সমাজকল্যাণমন্ত্রী
দেশে সারের কোনও ঘাটতি নেই, কেউ বেশি দাম দেবেন না: সমাজকল্যাণমন্ত্রী
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের
শক্ত পানিতে চুল ধুলে কি সত্যিই ক্ষতি হয়? যা জানা জরুরি
শক্ত পানিতে চুল ধুলে কি সত্যিই ক্ষতি হয়? যা জানা জরুরি
শরীর ও ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত নীনা, দিলেন কড়া জবাব
শরীর ও ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত নীনা, দিলেন কড়া জবাব
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ