ভারতের বিশ্বকাপ দলে স্ট্যান্ডবাই পান্ত-রাইডু

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০১৯, ২১:৫৩আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:৫৩

ঋষভ পান্ত ও আম্বাতি রাইডু গত সোমবার ১৫ জনের বিশ্বকাপ দল ঘোষণা করে ভারত। সবার কাছে এই দল গ্রহণযোগ্য হয়নি। ঋষভ পান্ত ও আম্বাতি রাইডুকে না নেওয়ার সিদ্ধান্ত ছড়ায় উত্তাপ। সেটা কমাতেই হয়তো তিনজনের স্ট্যান্ডবাইয়ের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করলো ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। অন্যজন হলেন নতুন মুখ পেস বোলার নভদীপ সাইনি।
বুধবার পিটিআইকে বোর্ডের একজন সিনিয়র কর্মকর্তা জানায়, ‘ঠিক আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মতো আমাদের তিনজন স্ট্যান্ডবাই আছে। ঋষভ পান্ত ও আম্বাতি রাইডু প্রথম ও দ্বিতীয় স্ট্যান্ডবাই, বোলার হিসেবে ব্যাকআপ থাকবে সাইনি। যদি কেউ চোট পায় এবং দরকার হয়, তাহলে এই তিনজনের একজন যাচ্ছেন দলের সঙ্গে।’

পান্ত ও রাইডুকে বাদ দেওয়ার কড়া সমালোচনা করছেন সাবেক ক্রিকেটাররা। পান্তকে না রাখার সিদ্ধান্তে হতবাক হয়েছেন সুনীল গাভাস্কার। এটাকে পাগলামি বলেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন। গৌতম গম্ভীর প্রশ্নবিদ্ধ করেছেন রাইডুকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে।

ভারতের বিশ্বকাপ দলের সঙ্গে ইংল্যান্ড যাচ্ছেন খলিল আহমেদ, আবেশ খান ও দীপক চাহার। তারা কেবল নেট বোলার হিসেবে দলে থাকবেন। স্ট্যান্ডবাইয়ের তালিকায় না থাকলেও ম্যানেজমেন্ট প্রয়োজন মনে করলে তাদের মাঠে নামালেও নামাতে পারে।

আগামী ৫ জুন সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হবে ভারতের বিশ্বকাপ মিশন। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

/এফএইচএম/
সম্পর্কিত
দ্বিগুণ হলো ম্যাচ ফি, ক্রিকেটারদের বছরে আয় ৩৫ লাখ পর্যন্ত!
১৭ বছর পর ইংল্যান্ডে যাবে বাংলাদেশ, টিকিট বিক্রি শুরু ৮ মাস আগেই 
ব্রিটেনের রাজপরিবারের অনুষ্ঠান বয়কট করলেন পাকিস্তানি ক্রিকেটার!
সর্বশেষ খবর
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬: এইচআরএসএস
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬: এইচআরএসএস
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা