আমিরের না থাকা নিয়ে পাকিস্তানে বিতর্ক

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৯, ১৮:৪৫আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৯:০৩

মোহাম্মদ আমির। পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে গতকাল। ১৫ সদস্যের দলে চমক হয়ে এসেছে পেসার মোহাম্মদ আমিরের না থাকা। এ নিয়ে বিতর্কের শেষ নেই পাকিস্তানে। এক সময়ে গতির ঝড় তোলা সাবেক পেসার শোয়েব আকতার, সাবেক ক্রিকেটার রমিজ রাজা ও শহীদ আফ্রিদিও এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন।

আমির না থাকাটা কেন উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় তার ব্যাখ্যা দিয়েছেন শোয়েব আকতার। টুইটারে লিখেছেন, ‘সবচেয়ে উদ্বিগ্ন হওয়ার বিষয় হয়েছে পেস বিভাগকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। যে কিনা আক্রমণাত্মকভাবে সেটা করতে পারবে। আমির সেটা করতে পারবে। আর যদি আমির নাই থাকে, তখন হাসান আলী ও জুনায়েদকে সেই ভূমিকায় থাকতে হবে।’

মূল স্কোয়াডে না থাকলেও বিশ্বকাপের আগে ইংল্যান্ডে হতে যাওয়া ওয়ানডে সিরিজে রয়েছেন আমির। সেই হিসেবে দারুণ কিছু করে তাকে নিয়ে নির্বাচকদের নতুন করে ভাবতে বাধ্য করতে পারেন তিনি। এমনটি মনে করেন শোয়েব আকতার, ‘আমি এখনও মনে করি আমির ইংলিশ কন্ডিশনে পাকিস্তানের মরণাস্ত্র হয়ে উঠতে পারে। ইংল্যান্ডে হতে যাওয়া সিরিজে তেমনটি প্রমাণ করার সুযোগও আছে। যা তাকে ২৩ মের আগে নতুন করে দলে ঢুকতে সহায়তা করবে। আমিরকে শুভকামনা। তুমি অবশ্যই পারবে।’

শোয়েক আকতারের মতো সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজাকেও এই স্কোয়াড নিয়ে সন্তুষ্ট দেখা গেলো না। আমিরকে মূল দলের বাইরে রাখাতে ঘোরতর আপত্তি রয়েছে তার। টুইটারে লিখেছেন, ‘পাকিস্তানের বিশ্বকাপ ও ইংল্যান্ড ট্যুরের দল পুরোটাতেই মূল ভিতটা রয়েছে। ১৭ জনের স্কোয়াডে আমির ও আসিফ আলীকে বাইরে রাখার মানে হলো ওরা ট্রায়ালে থাকবে। এটা ভালো কি মন্দ, আমি নিশ্চিত নই। তবে আমি হলে বিশ্বকাপের জন্য দুজনকেই রাখতাম। পেসের জন্য হাসনাইন ঢুকেছে। বিষয়টা চমকপ্রদ!!’

সাবেক অধিনায়ক আফ্রিদিও নিজের আক্ষেপটা গোপন রাখেননি। হাল ছেড়ে দিয়েই তিনি টুইটারে লিখেছেন, ‘নির্বাচকদের খুব কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। যারা দলে রয়েছে তাদের শুভকামনা। আশা করছি তারা কাপটা ঘরে আনতে পারবে। তবে ব্যক্তিগতভাবে আমি ওয়াহাব রিয়াজ ও আমিরকে খুব মিস করবো। বিশেষ করে এটা যখন ইংলিশ কন্ডিশন।’  

আমিরকে বাদ দেওয়ার পেছনের কারণ তার পড়তি ফর্ম! যেই আমির পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতাতে ভূমিকা রেখেছেন সেই আমিরই গত দুই বছরে ওয়ানডেতে শিকার করেছেন মাত্র ৫টি উইকেট! এই সময়ে ১০১ ওভার বল করেছেন, প্রতি উইকেট নিতে তার গড়ে রান গেছে ৯২.৬০! এই সময়ে কমপক্ষে ৬০০ বল করা পেসারদের তালিকায় সবচেয়ে বাজে বোলিং আমিরেরই! দ্বিতীয় বাজের তালিকায় রয়েছেন ইংলিশ পেসার মার্ক উড। যার গড় ৪৭.৭৫।

/এফআইআর/
সম্পর্কিত
বিসিবির সভায় ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়লো, এলো আরও যেসব সিদ্ধান্ত
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’
বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা
সর্বশেষ খবর
রংপুরে চার হত্যায় নতুন সূত্র: ডিএনএ পরীক্ষার জন্য দুই আসামিকে ঢাকায় পাঠানো হলো
রংপুরে চার হত্যায় নতুন সূত্র: ডিএনএ পরীক্ষার জন্য দুই আসামিকে ঢাকায় পাঠানো হলো
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: যা জানা গেলো
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: যা জানা গেলো
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার