নাইবের নেতৃত্বেই আফগানদের বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০১৯, ১৩:১০ আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৩:১২

নাইবের নেতৃত্বেই আফগানদের বিশ্বকাপ দল বিতর্কিত অধিনায়ককে নিয়েই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। চমক রেখে দল দিয়েছে তারাও। দীর্ঘ দিন পর ফিরেছেন পেসার হামিদ হাসান। গুলবাদিন নাইবকে নিয়ে অনেক সমালোচনা হলেও তাকে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে।

ডাক পাওয়া হামিদ সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালের জুনে। ১৫ সদস্যের দল ঘোষণার আগে ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছিলো আফগানিস্তান। সেখান থেকে মূল দলে জায়গা হয়নি ইকরাম আলী খিল, করিম জানাত ও সাঈদ শিরজাদের। তবে তারা রিজার্ভ বেঞ্চে রয়েছেন।

একই সঙ্গে যারা সবশেষ আয়ারল্যান্ড সিরিজে খেলেছেন সেখান থেকে ৪ খেলোয়াড় বাদে পড়েছেন। জায়গা হয়নি বামহাতি স্পিনার জহির খান, বামহাতি পেসার শাপুর জাদরান, ফরিদ আহমেদ ও টপ অর্ডার ব্যাটসম্যান জাভেদ আহমাদির।

গুলবাদিন নাইবের নেতৃত্ব নিয়ে বেশ কিছুদিন আগে সমালোচনায় মুখর ছিলেন সিনিয়র কিছু খেলোয়াড়। রশিদ খান ও নবীরা আসগর আফগানের নেতৃত্ব কেড়ে নেওয়াটা ভালো চোখে নেননি। বিশেষ করে যখন এই দায়িত্ব কেড়ে নেওয়া হয়, তখন দুই মাস দূরে ছিলো বিশ্বকাপ।

এই দল নিয়ে নির্বাচক কমিটির প্রধান দাওলাত খান জানালেন ফিটনেস ও ৬ মাসের পারফরম্যান্স বিবেচনায় নিয়েছেন তারা। একই সঙ্গে বিশ্বকাপে তারা খেলবেন অনুপ্রেরণা দেওয়ার মতো লক্ষ্য নিয়ে, ‘প্রস্তুতিতে আমরা ৬ মাসের মতো সময় নিয়েছি। আমাদের লক্ষ্য বিশ্বকাপে অনুপ্রেরণা দেওয়ার মতো ক্রিকেট খেলা। আমরা জানি সেখানে শক্তিশালী দল আছে, কিন্তু লক্ষ্য অর্জনে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

বিশ্বকাপে ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের মিশন।

আফগানিস্তানের বিশ্বকাপ দল:

গুলবাদিন নাইব (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, নূর আলী জাদরান, হজরতউল্লাহ জাজাই, রহমাত শাহ, আসগর আফগান, হাশমতউল্লাহ শাহিদি, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, দাওলাত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান ও মুজিব উর রহমান।

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসের ফাইনালে প্রথমবার ভারত-পাকিস্তান
‘উইকেট সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না’
এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে হারলো বাংলাদেশ
সর্বশেষ খবর
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
যে বাড়িতে নোয়াখালীর শান্তি ফেরাতে স্বাধীনতার দিন কাটিয়েছিলেন গান্ধী
যে বাড়িতে নোয়াখালীর শান্তি ফেরাতে স্বাধীনতার দিন কাটিয়েছিলেন গান্ধী
বিদেশি পর্যটকদের জন্যও বিনামূল্যে ইংল্যান্ডের জাতীয় জাদুঘর
বিদেশি পর্যটকদের জন্যও বিনামূল্যে ইংল্যান্ডের জাতীয় জাদুঘর
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?