যে অনাকাঙ্ক্ষিত ‘রেকর্ড’ কখনো চাননি অ্যাশটন টার্নার

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৯, ১১:৪৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৩:০০

যে অনাকাঙ্ক্ষিত ‘রেকর্ড’ কখনো চাননি অ্যাশটন টার্নার ক্রিকেটে এমন রেকর্ড কখনো কেউ চাইবে না কোনও ব্যাটসম্যান। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে যখন খুব করে প্রয়োজন বিধ্বংসী ব্যাটিংয়ের। সেখানে সংক্ষিপ্ত এই ফরম্যাটে টানা ৫টি ডাকের অনাকাঙ্ক্ষিত রেকর্ডে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যাশটন টার্নার। যেখানে আইপিএলেই তিনটি!

আইপিএলে স্বদেশি স্টিভেন স্মিথের নেতৃত্বে রাজস্থান রয়্যালসে খেলছেন টার্নার। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গতকাল খেলতে নেমে প্রথম বলেই বিদায় নেন গোল্ডেন ডাকে। আইপিএলে যা ছিলো তার টানা তৃতীয় গোল্ডেন ডাকের নজির!

টার্নার আগের দুই ম্যাচে ডাক মেরেছেন ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ম্যাচে। ফেব্রুয়ারির শেষ দিকে হওয়া সেই ম্যাচে ডাক তো মেরেছেনই। আরেকটি ডাক ছিলো বিগব্যাশে পার্থ স্কোরচার্সের বিপক্ষে। ৯ ফেব্রুয়ারির সেই ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন তিনি। তারপর আইপিএলে সেই ডাকের ধারা বজায় থাকে মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচেও।

সার্বিকভাবে টানা ৫টি ডাকে টার্নার সবার শীর্ষে থাকলেও আইপিএলে তার অবস্থান ষষ্ঠ। টানা তিন ডাকের ঘটনা আরও আছে এই টুর্নামেন্টে। 

/এফআইআর/
সম্পর্কিত
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড
চাপ তৈরি করেও ভারতের সঙ্গে পারলো না বাংলাদেশ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ জুন, ২০২৬)
কেইনের ইতিহাস, লিনেকারকে ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা
কেইনের ইতিহাস, লিনেকারকে ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা
কেইন-বেলিংহামের রেকর্ডে গ্রুপ সেরা হয়ে নকআউটে ইংল্যান্ড 
কেইন-বেলিংহামের রেকর্ডে গ্রুপ সেরা হয়ে নকআউটে ইংল্যান্ড 
একবছর ধরে টাকা জমিয়ে যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে, লক্ষ্য ‘মেসির হাতে ট্রফি দেখা’  
একবছর ধরে টাকা জমিয়ে যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে, লক্ষ্য ‘মেসির হাতে ট্রফি দেখা’  
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি