স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা উচ্চ বিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৯, ২১:৫১ আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৫৩

স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ন কুমিল্লা উচ্চ বিদ্যালয় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে মঙ্গলবার বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা উচ্চ বিদ্যালয়।

রংপুর ক্রিকেট গার্ডেনে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১১১ রানে অলআউট হয় গতবারের চ্যাম্পিয়ন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে কুমিল্লা উচ্চ বিদ্যালয়।

পুলিশ লাইন্সের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন মাহফুজ। দুটি করে উইকেট নেন বগুড়ার সাব্বির আলম ও আতিকুর রহমান।

৩৮ বলে আবু বকরের ৪৯ রানের ইনিংসে জয়ের ভিত গড়ে বগুড়া উচ্চ বিদ্যালয়। ম্যাচসেরাও হন তিনি।

টুর্নামেন্টে ২৫৩ রান করার পাশাপাশি ২৬ উইকেট নিয়ে এই প্রতিযোগিতার সেরা হয়েছেন কুমিল্লা উচ্চ বিদ্যালয়ের সাব্বির। তিনিই শীর্ষ উইকেট শিকারি।

ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কার দেন রংপুর বিভাগীয় কমিশনার ও রংপুর বিভাগ ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জয়নুল বারী, রংপুর জেলা প্রশাসক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এনামুল হাবীব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, রংপুর জেলা ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, প্রাইম ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম রাব্বানি উপস্থিতি ছিলেন।

বিসিবির ব্যবস্থাপনা ও প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবারে অংশ নেয় সারা দেশের ৫৫৮ স্কুলের ১১ হাজার ১২০ জন খুদে ক্রিকেটার। দেশের বিভিন্ন ভেন্যুতে এবার হয়েছে ৯৫৮ ম্যাচ আর জাতীয় চ্যাম্পিয়নশিপে হয়েছে ৭ ম্যাচ।

/এফএইচএম/
সম্পর্কিত
চার বছর পর কেন আবার ভারতীয় দলে ভুবনেশ্বর?
গোল্ডেন ডাকে কোহলির পতন
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে নাসুম-মেহেদী
সর্বশেষ খবর
প্যারাসুট নিয়ে উড়োজাহাজ থেকে উধাও ছিনতাইকারী, চার দশক পরও অধরা যে রহস্য
প্যারাসুট নিয়ে উড়োজাহাজ থেকে উধাও ছিনতাইকারী, চার দশক পরও অধরা যে রহস্য
নানা পাটেকার অভিনীত শেষ দুই সিনেমা কবে রিলিজ হবে
নানা পাটেকার অভিনীত শেষ দুই সিনেমা কবে রিলিজ হবে
স্প্যাম কল ঠেকাতে আইফোন ও অ্যান্ড্রয়েডে চালু করবেন যেসব সুবিধা
স্প্যাম কল ঠেকাতে আইফোন ও অ্যান্ড্রয়েডে চালু করবেন যেসব সুবিধা
‘এমন অনন্য উপস্থিতি খুব কম অভিনেতারই ছিল’, নানা পাটেকারের মৃত্যুতে শোক মোদির
‘এমন অনন্য উপস্থিতি খুব কম অভিনেতারই ছিল’, নানা পাটেকারের মৃত্যুতে শোক মোদির
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ