পাকিস্তান যুব দলের শ্রীলঙ্কা সফর স্থগিত

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০১৯, ১৫:১৩আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৫:২২

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল কলম্বোয় সিরিজ বোমা হামলার ঘটনায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) স্থগিত করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সফর। ৩০ এপ্রিল পাকিস্তান যুব দলের শ্রীলঙ্কায় যাওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না বলে খবর ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র।

২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) লঙ্কান সরকার এই হামলায় নিহতের সংখ্যা ২৫৩ বলে নিশ্চিত করে। এই হামলার পর পাকিস্তান যুব দলের সফর স্থগিত করেছে এসএলসি।

৩ মে গলে শুরু হওয়ার কথা ছিল দুই দেশের যুব দলের সিরিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভবিষ্যতের জন্য সিরিজটির ‘দরজা খোলা রাখছে’, এমন খবরই শনিবার ছেপেছে ক্রিকইনফো। সংবাদমাধ্যমটি ‍এটাও জানিয়েছে, পিসিবি সার্বিক পরিস্থিতি নজরে রাখছে।

পাকিস্তান যুব দলের সফর স্থগিত করার খবর ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন এসএলসি’র এক কর্তা। নাম গোপন রাখার শর্তে তিনি ক্রিকইনফোকে বলেছেন, ‘অনির্দিষ্ট সময়ের জন্য সফরটি স্থগিত হয়ে যাচ্ছে। এসএলসি সিদ্ধান্তটি নিয়েছে, আমরা কোনও রকম ঝুঁকি নিতে চাই না।’

সূচি অনুযায়ী গল ও হাম্বানতোতায় দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তান যুব দলের। গত পাঁচ দিন ধরে তারা এই সফরের প্রস্তুতি ক্যাম্প করেছে করাচিতে। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
মায়ামির বিচে ‘মাতে’ উৎসব, মেসিদের টিকিট নিয়ে আহাজারিও
মায়ামির বিচে ‘মাতে’ উৎসব, মেসিদের টিকিট নিয়ে আহাজারিও
ওইয়ারজাবালের গোলে এগিয়ে স্পেন
ওইয়ারজাবালের গোলে এগিয়ে স্পেন
বিমানবন্দরে ডি পলের লাইটার জব্দ, যা করলেন মেসি
বিমানবন্দরে ডি পলের লাইটার জব্দ, যা করলেন মেসি
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পরামর্শ সভা
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পরামর্শ সভা
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ