বার্সার ‘ব্যাক টু ব্যাক’ শিরোপা

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০১৯, ১০:৫২আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১১:১৯

বার্সার ‘ব্যাক টু ব্যাক’ শিরোপা আর একটি জয় পেলেই লা লিগা শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনার। এমন নিশ্চিত তথ্য জেনেই মাঠে নেমেছিলো বার্সেলোনা। অবশেষে লেভান্তের বিপক্ষে ১-০ গোলে জিতে লা লিগায় ২৬তম শিরোপা ঘরে তুলেছে কাতালানরা।

এমন ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিলো লিওনেল মেসিকে। বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ থাকায় এমনটি করার পক্ষে ছিলেন বার্সা কোচ ভালভারদে। কিন্তু মেসিকে বসিয়ে রাখলে যে বার্সার শিরোপা আজ নিশ্চিত হতো না তা নিজেই প্রমাণ করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। হাফ টাইমে মাঠে নেমে ৬২ মিনিটে করেন ম্যাচটির একমাত্র গোল। তার লিগের ৩৪তম গোলই শিরোপা নিশ্চিত করে দেয় বার্সার।

অবশ্য লেভান্তেও যে বার্সা রক্ষণে হানা দিয়ে তাদের বিব্রত করেনি এমনটি নয়। তাতে অবশ্য লক্ষ্য ভেদ হয়নি। কিন্তু শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই ব্যাক টু ব্যাক শিরোপা নিশ্চিত করেছে কাতালানরা। গত ১১ বছরে যা অষ্টম।

বার্সার অবশ্য আগেই শিরোপা নিশ্চিত হতে পারতো যদি অ্যাতলেতিকো মাদ্রিদ একই দিন ভায়াদোলিদের কাছে হেরে যেত। শেষ পর্যন্ত অ্যাতলেতিকো জিতে যাওয়ায় লেভান্তের বিপক্ষে ম্যাচের ফলটাই হয়ে দাঁড়ায় নির্ধারক।


এই অবস্থায় ৩৫ ম্যাচে বার্সার সংগ্রহ ৮৩ পয়েন্ট। অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ সমান ম্যাচে ৭৪ পয়েন্ট। ম্যাচ এখনও বাকি আরও তিনটি। 

লা লিগায় মেসির গোল সংখ্যাও এদিন নিকটতম প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেছে আরও। মোট গোল ৩৪টি। পিচিচি পাওয়ার দৌড়ে সতীর্থ লুই সুয়ারেস ও রিয়াল মাদ্রিদের করিম বেনজিমাদের চেয়ে ১৩ গোল বেশি! 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জার্মানিকে হারিয়ে অপেক্ষায় ইকুয়েডর, নকআউটে আইভরি কোস্ট
জার্মানিকে হারিয়ে অপেক্ষায় ইকুয়েডর, নকআউটে আইভরি কোস্ট
টিভিতে আজকের খেলা (২৬ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ জুন, ২০২৬)
‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না’
‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না’
কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা হয়ে কোটি টাকার সম্পদের মালিক
কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা হয়ে কোটি টাকার সম্পদের মালিক
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন